Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মালিঙ্গাকে ছাপিয়ে অলরাউন্ডারদের শীর্ষে শাকিব, গড়লেন বিশ্বরেকর্ডও

দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ (Twenty 20) বিশ্বকাপের (World Cup) মঞ্চে বিশ্বরেকর্ড গড়লেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের নামী তারকা এদিন প্রথম ম্যাচেই ১০৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে চলে গেলেন। টি-টোয়ে

মালিঙ্গাকে ছাপিয়ে অলরাউন্ডারদের শীর্ষে শাকিব, গড়লেন বিশ্বরেকর্ডও

শেষ আপডেট: 17 October 2021 17:45

দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ (Twenty 20) বিশ্বকাপের (World Cup) মঞ্চে বিশ্বরেকর্ড গড়লেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের নামী তারকা এদিন প্রথম ম্যাচেই ১০৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে চলে গেলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাঁকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডটা নিজের দখলে নিলেন শাকিব। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনের উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেন তিনি। এরপর মাইকেল লিস্ক-এর উইকেট নিয়ে নজির গড়েছেন, তাঁর নামের পাশে ১০৮টি শিকার। আন্তর্জাতিক মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলে ফাইনালেও উইকেট ছিল না। দেশের হয়ে ঝলসে উঠলেন। টস জিতে বোলিং করতে নেমে ইনিংসের ১১তম ও নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন শাকিব। যার সুবাদে তার উইকেটসংখ্যা বেড়ে হয়েছে ১০৮ এবং ছাড়িয়ে গেছেন ১০৭ উইকেটের মালিক মালিঙ্গাকে। শাকিব ও মালিঙ্গা ছাড়া টি ২০ ক্রিকেটে একশো উইকেট কেউ পাননি। তবে খুব কাছেই রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিনি মাত্র ৫১ ইনিংসে নিয়েছেন ৯৫টি উইকেট।

```