Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কেকেআরকে ভোকাল টনিক এসআরকে-র, আনন্দে খেলুন, সুস্থ থাকুন

খেলা শুরুর আগে কেকেআর-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে শাহরুখ গোটা টিমকে ভোকাল টনিক দিয়ে জাগিয়ে তুলেছেন।

কেকেআরকে ভোকাল টনিক এসআরকে-র, আনন্দে খেলুন, সুস্থ থাকুন

শাহরুখ খান।

শেষ আপডেট: 22 March 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের অপেক্ষা! তারপরেই বিউগল বেজে উঠবে আইপিএলের। প্রথম দিনেই ইডেনের পিচে রণহুঙ্কার ছাড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দল। তার আগে দলকে চাঙ্গা করতে বার্তা দিলেন 'মালিক' শাহরুখ খান। ১৮ বছর হয়ে গেল, আইপিএলের সঙ্গে যাঁর নাম সমার্থক হয়ে গিয়েছে তিনি হলেন কিং খান। তাঁরই দল শনিবার নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। গতবছর তৃতীয়বার জয়ী হওয়া কেকেআর এবছর পরপর দুবার এবং চতুর্থবার ট্রফি জয়ের লক্ষ্য নিয়েছে।

খেলা শুরুর আগে কেকেআর-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে শাহরুখ গোটা টিমকে ভোকাল টনিক দিয়ে জাগিয়ে তুলেছেন। খেলোয়াড়, ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া ছাড়াও সকলকে জড়িয়ে ধরে অভিনন্দন-শুভেচ্ছা বিলিয়ে মনোবল বাড়িয়ে দেন শাহরুখ। মাঠে ঘুরে প্র্যাকটিসে হাজির থাকার সময়েও তাঁর পরনে ছিল টিমের জামা ও মাথায় টুপি। টিমের সকলকে আনন্দে খেলা ও সুস্থ থাকার কথা বলেন শাহরুখ।

প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখ টিমমেটদের বলছেন, ঈশ্বর আপনাদের সহায় হোন। সবাই সুস্থ থাকুন। আনন্দে থাকুন এবং ধন্যবাদ। চান্দু স্যার সকলের দিকে নজর রাখবেন। যাঁরা নতুন এসেছেন, তাঁদের সকলকে স্বাগত। ধন্যবাদ আজিঙ্কা, আমাদের টিমে আসার জন্য এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমার আশা এখানে তুমি ঘরের মতো খেলবে। আমাদের সকলের জন্য তোমার ভালো খেলা দেখতে পাব। শুক্রবার রাতের পার্টিতে শাহরুখ বলেন, দারুণ খেলো তোমরা, ম্যাচের আগে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করি।


```