Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টি ২০ বিশ্বকাপে অঘটন, বাংলাদেশকে ৬ রানে হারিয়ে চমক স্কটল্যান্ডের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব  ক্রিকেটে অঘটন ঘটিয়ে চমক স্কটল্যান্ডের (scotland)। আইসিসি টি ২০ বিশ্বকাপে (t20 world cup) বাংলাদেশকে (bangladesh) ৬ রানে হারাল তারা। স্কটল্যান্ডের ঐতিহাসিক  (historic win) জয়ের নায়ক ক্রিস গ্রিভস। ব্যাটে-বলে রবিবারের

টি ২০ বিশ্বকাপে অঘটন, বাংলাদেশকে ৬ রানে হারিয়ে চমক স্কটল্যান্ডের

শেষ আপডেট: 18 October 2021 03:03

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব  ক্রিকেটে অঘটন ঘটিয়ে চমক স্কটল্যান্ডের (scotland)। আইসিসি টি ২০ বিশ্বকাপে (t20 world cup) বাংলাদেশকে (bangladesh) ৬ রানে হারাল তারা। স্কটল্যান্ডের ঐতিহাসিক  (historic win) জয়ের নায়ক ক্রিস গ্রিভস। ব্যাটে-বলে রবিবারের  রাতে জ্বলে উঠে কার্যতঃ একার হাতেই বাংলাদেশকে ধ্বংস করলেন তিনি। আল আমেরাতে গ্রুপ  বি-র প্রথম রাউন্ডের ম্যাচে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।  ১২তম ওভারেও ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল স্কটল্যান্ড। মার্ক ওয়াটের (১৭বলে ২২) সঙ্গে জুটি বেঁধে গ্রিভস ৫১  রান তোলেন। ৯ উইকেটে ১৪০ রানে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। চারটি বাউন্ডারি, দুটি ছক্কার দৌলতে গ্রিভস হয়ে ওঠেন দলকে বিপদ থেকে উদ্ধারে ত্রাতা। ১৪১ রানের টার্গেট  সামনে রেখে ব্যাট করতে নেমে বাংলাদেশের  চাকা থেমে যায় ৭ উইকেটে ১৩৪ রানে। তিন ওভার হাত ঘুরিয়ে ১৯ রানে ২টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মোক্ষম আঘাত দেন সেই গ্রিভস। তাঁর শিকার নামী অলরাউন্ডার শাকিব-আল হাসান (২০) ও পোড়খাওয়া  মুশফিকুর রহমান (৩৮)। এই নিয়ে বিশ্বকাপের আসরে দ্বিতীয় জয় পেল স্কটল্যান্ড।  ২০১৬য় তারা হংকংকে বধ করেছিল। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৪ রান। কিন্তু মিডিয়াম পেসার সায়াফিন শরিফের ওভারে  মিরাকল ঘটাতে পারেনি মেহদি হাসান (১৩ নট আউট) ও মহম্মদ সইফুদ্দিন (৫ নট আউট)। স্কটল্যান্ডের  হয়ে বোলিংয়ে সাফল্য পান মিডিয়াম পেসার ব্র্যাড হুইল (চার ওভারে ২৪ রানে তিন উইকেট)। বাংলাদেশের হয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ (২৩) ও আরিফ হোসেন (১৮) চেষ্টা করেছিলেন। কিন্তু বাকিরা স্কটল্যান্ডের পরিকল্পনামাফিক, সুশৃঙ্খলিত বোলিংয়ের সামনে গুটিয়ে যান। সৌম্য সরকার করেন মাত্র ৫। লিটন দাসও  ফিরে যান মাত্র ৫ রানে। শাকিব, মুশফিকুর  মিলে ভালই এগচ্ছিলেন। কিন্তু দুজনে ফিরে যেতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো ছিল না কেউ।  

```