
শেষ আপডেট: 11 March 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে আরও একবার ভারতের জাতীয় সঙ্গীত বাজল। রবিবার রাতে চিনা তাইপে জুটিকে হারিয়ে শোরগোল ফেলে দিলেন ভারতের দুই নামী তারকা। সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটি জিতলেন ২১-১১, ২১-১৭ সেটে। প্যারিস অলিম্পিক্সেও এই দুই তারকা দেশকে পদক এনে দেওয়ার জন্য লড়বেন।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন এই ভারতীয় জুটি। তারাই টুর্নামেন্টে শীর্ষবাছাই হিসেবে খেলতে নেমেছিলেন। চিনা তাইপের লি ঝে-হুয়েই এবং ইয়াং পো-সুয়ানকে মাটি ধরিয়ে দিয়েছেন চিরাগ ও সাত্ত্বিক।
Satwik & Chirag are French Open Champion ????
— The Khel India (@TheKhelIndia) March 10, 2024
They defeated Lee/Yang ???????? 21-11, 21-17 with absolute dominance#FrenchOpen2024 #FrenchOpenSuper750 pic.twitter.com/0smjNCrdhX
মাত্র ৩৬ মিনিটের মধ্যেই খেলার ফয়সালা হয়ে গিয়েছে। বিপক্ষকে ম্যাচে সুবিধে করতে দেননি ভারতের এই তারকা জুটি। প্রথম সেটে ওই দুই তারকা ৯-১১ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। দ্বিতীয় সেটে চিনা তাইপের খেলোয়াড়রা পেরে ওঠেননি। ২০২২ সালের পরে আবারও চিরাগরা জিতলেন খেতাব।
চলতি বছরে এটাই তাঁদের প্রথম খেতাব। এর আগে তাঁরা চারবার ফাইনালে উঠেছেন বিভিন্ন টুর্নামেন্টে। থমাস কাপেও তাঁরা ফেভারিট ছিলেন।