Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভারতীয় দলে ডাক পেয়ে কাকভোরে মুম্বইয়ের আজাদ ময়দানে সরফরাজ

আজাদ ময়দান থেকেই উত্থান সরফরাজের, যিনি একটা সময় মুম্বইয়ের স্প্রিং ফিল্ড স্কুলের হয়ে হ্যারিস শিল্ডে ৪৩৯ রানের নজির গড়েছিলেন।

ভারতীয় দলে ডাক পেয়ে কাকভোরে মুম্বইয়ের আজাদ ময়দানে সরফরাজ

শেষ আপডেট: 30 January 2024 18:15

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে গত তিন মরশুম জুড়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন সরফরাজ খান। তিনি একটা সময় অভিমানী হয়ে উঠেছিলেন। এই মুম্বই ব্যাটারের মনে হয়েছিল, তিনি অবিচারের শিকার। জাতীয় নির্বাচকরা তাঁর প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না।

সরফরাজের বাবা নৌশাদ খানও ক্ষুব্ধ হয়ে মিডিয়াকে জানিয়েছিলেন তাঁর ছেলে যোগ্য হওয়া সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। সরফরাজের নামই হয়ে যায়, বিদ্রোহী ক্রিকেটার।

সোমবার রাতে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন এই প্রতিভাবান ব্যাটার। ডাক পাওয়ার পরেরদিনই মঙ্গলবার সকালে মুম্বইয়ের আজাদ ময়দানে চলে গিয়েছেন তিনি। ২৬ বছরের ক্রিকেটার এই মাঠ থেকেই উঠে এসেছেন। তাঁর কোচ বাবা নৌশাদই। এদিন সকাল সাড়ে ছ’টায় পৌঁছে যান মাঠে। মুম্বইতে যেহেতু দেরিতে ভোরের আলো ফোটে, তাই মনে হচ্ছে অন্ধকারেই মাঠে নেমেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন সরফরাজ। তিনি লিখেছেন, লড়াই শুরু। পাশাপাশি তিনি যে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, সেটিও বোঝা গিয়েছে ওই সাতসকালে মাঠে পৌঁছে যাওয়াতেই।

আজাদ ময়দান থেকেই উত্থান সরফরাজের, যিনি একটা সময় মুম্বইয়ের স্প্রিং ফিল্ড স্কুলের হয়ে হ্যারিস শিল্ডে ৪৩৯ রানের নজির গড়েছিলেন। সেইসময় সরফরাজের বয়স ছিল ১২ বছর, তারপর যত দ্রুত ভারতীয় দলে স্থান পাওয়ার কথা ছিল, সেটি পাননি।

এবার কেএল রাহুল চোটের কারণে ছিটকে যাওয়ায় সরফরাজের ডাক এসেছে। ভাইজাগে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেনও, সেইসময় ক্রিকেটমহল এই আক্রমণাত্মক ব্যাটারের দিকে চেয়ে থাকবে। উপেক্ষার জবাব কতটা তীব্র হতে পারে, সেটা কি বোঝাবেন রোহিতের শহরের ক্রিকেটার?


```