Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিচ্ছেদ নিয়ে মুখ খুলল সানিয়ার পরিবার, দাদারই সব দোষ! জানালেন শোয়েবের বোন

শোয়েবের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ, কিংবা তাঁর তৃতীয় বিয়েতে পরিবারের কোনও মত নেই। এমনকী পাকিস্তানে বিবাহ অনুষ্ঠানে পরিবারের কেউ ছিল না, দাবি করেছেন শোয়েবের বোন।

বিচ্ছেদ নিয়ে মুখ খুলল সানিয়ার পরিবার, দাদারই সব দোষ! জানালেন শোয়েবের বোন

শেষ আপডেট: 21 January 2024 16:18

দ্য ওয়াল ব্যুরো: শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ নিয়ে তুমুল চর্চা চলছে। শোয়েব যখন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে জড়ালেন, সেইসময় টেনিসের ধারাভাষ্য দিচ্ছিলেন সানিয়া।

রবিবারও ভারতের প্রাক্তন টেনিস তারকা শোয়েব নিয়ে মুখ না খুললেও তাঁর পরিবার লিখিত বিবৃতি দিয়েছে সামাজিক মাধ্যমে। সানিয়ার পরিবারের পক্ষ থেকে লেখা হয়েছে, সানিয়া জীবনে সবসময় নিজের ব্যক্তিগত পরিসরকে আড়াল করে এসেছেন। কিন্তু এখন তাঁর পরিবার এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যে মুখ খুলতে বাধ্য হচ্ছে। সানিয়া ও শোয়েবের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিছু মাস আগেই, সেটি সবেমাত্র প্রকাশ্যে এসেছে। শোয়েবকে নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সানিয়া।

View this post on Instagram

A post shared by Imran Mirza (@imranmirza58)

ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘সানিয়া এই সময়ে একটা স্পর্শকাতর ও সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ওঁর পরিবারের পক্ষ থেকে জানাতে চাই, এই অবস্থায় কোনও গুজব রটাবেন না। তাতে আরও ক্ষতি হতে পারে। সানিয়ার গোপনীয়তাকে একটু সম্মান করুন।’

এদিকে, শোয়েবের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ, কিংবা তাঁর তৃতীয় বিয়েতে পরিবারের কোনও মত নেই। এমনকী পাকিস্তানে বিবাহ অনুষ্ঠানে পরিবারের কেউ ছিল না, দাবি করেছেন শোয়েবের বোন। তিনি পাক সংবাদমাধ্যমে বলেছেন, আমার দাদার এই বিয়েতে আমাদের পরিবারের কারও সায় ছিল না। পরিবারের অমতে বিয়ে করেছে দাদা। আমার বউদি সানিয়া একটা সময় অতিষ্ট হয়ে গিয়েছিলেন দাদার বিবাহ বহির্ভূত সম্পর্কে। বারবার দাদাকে বুঝিয়েও কাজ হয়নি, অবশেষে সানিয়া নিজেই বিচ্ছেদ চেয়েছে।

শোয়েব মালিকের প্রথম বিয়ে হয় আয়েষা সিদ্দিকের সঙ্গে, তারপর ২০১০ সাল থেকে সানিয়ার সঙ্গে সম্পর্ক, তারপর বিয়ে। তাঁদের ইজহান নামে এক ছেলেও রয়েছে।


```