Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সাই কিশোর কেঁদে ফেললেন! স্বপ্নপূরণ হওয়ায় আবেগপ্রবণ তরুণ ক্রিকেটার

সাই কিশোর কেঁদে ফেললেন! স্বপ্নপূরণ হওয়ায় আবেগপ্রবণ তরুণ ক্রিকেটার

শেষ আপডেট: 3 October 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেকেরই চোখে স্বপ্ন থাকে। সেই একই স্বপ্ন ছিল তামিলনাড়ুর যুবক আর সাই কিশোরের। মঙ্গলবার এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় তাঁর। সেই আবেগ চেপে রাখতে পারেননি সাই কিশোর। দেশের জার্সি গায়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাঁর দু'চোখ বেয়ে অঝোরে জল পড়তে থাকে। সাই কিশোরের এমন আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

তামিলনাড়ুর হয়ে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় সাই কিশোরের। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের কারণে সুযোগ পান আইপিএলে। প্রথমে চেন্নাই ও পরে গুজরাত দলের হয়ে খেলেন তিনি। চেন্নাইয়ের তেমন ছাপ ফেলতে না পারলেও গুজরাত দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন সাই কিশোর। 

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদেরও নজরে পড়েন তামিলনাড়ুর এই খেলোয়াড়। নিজের ধারাবাহিকতার কারণে সাই কিশোরের সামনে খুলে যায় জাতীয় দলের দরজা। গেমসে ভারতীয় বি দলের সদস্য হন তিনি।

নেপালের বিরুদ্ধে নামার আগে জাতীয় দলের ক্যাপ পান সাই কিশোর। তারপর দলের অন্যান্যদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে যান তিনি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্রকাশ্যেই কেঁদে ফেলেন সাই কিশোর। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

বাঁহাতি স্পিনার সাই কিশোরের সঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও। দীনেশ কার্তিক সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সাই একজন অসাধারণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে সাদা বলের ফরম্যাটে সাই অন্যতম সেরা ক্রিকেটার।' তিনি আরও লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখলাম, সাই-এর নাম প্রথম একাদশে আছে। ওর নাম দেখে আমিও আবেগপ্রবণ হয়ে পড়েছি।'


গেমসে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ভারত। সেখানেই ভারত বিপক্ষকে ২৩ রানে হারায়। বিশ্বকাপের কারণে গেমসে বি দল পাঠিয়েছে ভারত। যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে ভারত নেপালকে বড় রানের টার্গেট দেয়। ভারতের ২০২ রান তাড়া করতে নেমে ১৭৯ রানে থেমে যায় নেপাল। এদিনের ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সাই। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।


```