Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘তুমি শান্ত ও লড়াকু, দ্রুত সুস্থ হও’, ইনজিকে দেওয়া বার্তায় আবেগরুদ্ধ শচীন

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল ইনজামাম উল হকের (Inzamam ul Haq) হৃদরোগের ঘটনায় তাঁর অনুরাগীদের মন খারাপ হয়েছে। পাকিস্তানে (Pakistan) তো বটেই, পাশাপাশি ভারতেও তাঁকে ঘিরে আবেগ রয়েছে। মাঠে থাকতেন শান্ত, নির্লিপ্ত, কিন্তু ব্যাটিংয়ের সময় তাঁর মারকুট

‘তুমি শান্ত ও লড়াকু, দ্রুত সুস্থ হও’, ইনজিকে দেওয়া বার্তায় আবেগরুদ্ধ শচীন

শেষ আপডেট: 28 September 2021 17:54

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল ইনজামাম উল হকের (Inzamam ul Haq) হৃদরোগের ঘটনায় তাঁর অনুরাগীদের মন খারাপ হয়েছে। পাকিস্তানে (Pakistan) তো বটেই, পাশাপাশি ভারতেও তাঁকে ঘিরে আবেগ রয়েছে। মাঠে থাকতেন শান্ত, নির্লিপ্ত, কিন্তু ব্যাটিংয়ের সময় তাঁর মারকুটে ব্যাটিং সকলের নজর কেড়ে নিত। হাসপাতালে ভর্তি হয়ে হৃদ্‌যন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। বলা হয়েছে, তিনি স্থিতিশীল রয়েছেন। তবুও চিন্তা যাচ্ছে না তাঁর সতীর্থদের, এমনকি বিপক্ষ দলের মহাতারকাদেরও। অনেকেই নানা শুভকামনা জানিয়েছেন। হর্ষ ভোগলে লিখেছেন, ইনজি আপনি অনেকের কাছে আদর্শ, চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আরও পড়ুন: তিনি অনন্যা, ৬০ পেরিয়েও বিলিয়ার্ডসে রাজ্য চ্যাম্পিয়ন গৃহবধূ নীতা কোঠারি তালিকায় অনেক নাম রয়েছে, কিন্তু সকলের মধ্যে শচীন তেন্ডুলকারের বার্তা যেন সবাইকে ছাপিয়ে গিয়েছে। শচীন লিখেছেন, ‘‘তুমি সব সময়ে খুব শান্ত, কিন্তু লড়াকু। আমার আশা ও প্রার্থনা, তুমি শিগগিরই এই পরিস্থিতি সামলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’ https://twitter.com/sachin_rt/status/1442750124267118593 যদিও প্রাক্তন সতীর্থ ওয়াসিম আক্রামের বার্তাও বেশ সুন্দর। সুলতান অব সুইং লিখেছেন, ‘‘প্রিয় ইনজি, দারুণ একটা হৃদয় তোমার। মনে হচ্ছে, কোনও অশুভ দৃষ্টি নিশ্চয়ই তোমার হৃদয়কে ছারখার করতে চাইছে। আমি খুব উদ্বিগ্ন যে তোমার মতো সিংহহৃদয়ের মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে। প্রার্থনা করছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, যেন চমৎকার হৃদয় দিয়ে তুমি আবার সবার মন জয় করো। প্রিয় বন্ধু, নিজের প্রতি সর্বোচ্চ যত্ন নাও। দ্রুত দেখা হবে তোমার সঙ্গে।’’ https://twitter.com/wasimakramlive/status/1442780709073022979 পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```