Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘আমার প্রিয় দাদি’, মহারাজকে বাংলায় জন্মদিনের শুভেচ্ছা মারাঠি শচীনের

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের রসায়ন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তির মতো। তাঁদের বিধ্বংসী ওপেনিং জুটি এখনও কাঁপন ধরায় বিশ্বের সেরা সেরা বোলিং লাইন-আপকে। তাঁদের একজনের আজ জন্মদিন। আর অন্য জন বার্থ ডে বয়ের মাতৃভাষায় শুভেচ্ছাবার্তা পাঠালেন মারাঠা

‘আমার প্রিয় দাদি’, মহারাজকে বাংলায় জন্মদিনের শুভেচ্ছা মারাঠি শচীনের

শেষ আপডেট: 8 July 2021 08:05

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের রসায়ন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তির মতো। তাঁদের বিধ্বংসী ওপেনিং জুটি এখনও কাঁপন ধরায় বিশ্বের সেরা সেরা বোলিং লাইন-আপকে। তাঁদের একজনের আজ জন্মদিন। আর অন্য জন বার্থ ডে বয়ের মাতৃভাষায় শুভেচ্ছাবার্তা পাঠালেন মারাঠা মুলুক থেকে। ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। শচীন তেন্ডুলকর ফেসবুক পোস্টে লিখলেন, “আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।” ভারতীয় ক্রিকেটে সন্ধিক্ষণের মুহূর্তে ছিলেন এই দু’জন। শচীন অধিনায়কত্ব ছাড়ছেন। আর ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হচ্ছেন বেহালার বীরেন রায় রোডের বাসিন্দা। খেলার বাইরে দু’জনেই দু’জনের প্রতি শ্রদ্ধাশীল। শচীন সম্পর্কে সৌরভ বলেন, “তেন্ডুলকর অতিমানব। এত বছর ধরে একই রকম রানের খিদে ধরে রাখা সম্ভব নয়।” আবার সৌরভ সম্পর্কে শচীন বলেন, “ভারতীয় ক্রিকেটকে সাহসী হতে শিখিয়েছিলেন সৌরভ।” ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেন, ‘টিম ইন্ডিয়া’র ধারণা তৈরি করেছিলেন সৌরভই। হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, মহম্মদ কাইফদের মতো তরুণদের তুলে এনে তার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন লক্ষ্মণ, দ্রাবিড়, শচীনদের মতো অভিজ্ঞদের। টেস্ট এবং একদিনের ক্রিকেট—দুই ক্ষেত্রেই আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সৌরভ জমানা। স্টিভ ওয়া, মার্ক ওয়া, গিলক্রিস্ট, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রাদের মতো তাবড় খেলোয়াড় থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছিল সৌরভের ভারতই। একটি সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, “একদিন হঠাৎ আমায় শচীন বলল, ও অধিনায়কত্ব ছাড়বে। ও বুঝতেই পারছিল, নিজে না ছাড়লে বোর্ড বেশিদিন ওকে রাখবে না। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছিল। ও-ই আমায় বলেছিল, এরপর কিন্তু তোমার পালা।” সঙ্গে সৌরভ এও বলেছিলেন, “আমি বিশ্বাস করিনি। আমি তো ভারতীয় ক্রিকেটকে কাছ থেকে দেখেছি। তাই যতক্ষণ না ফাইনাল হয় আমি বিশ্বাস করিনি আমি ক্যাপ্টেন হব।” সেই সময়ে বোর্ডের অন্যতম সিলেক্টর ছিলেন বাংলার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। ময়দানের মাধু বলেছিলেন, “সিলেকশন কমিটির বৈঠকে শচীনই প্রস্তাব দিয়েছিলেন অধিনায়ক হিসেবে সৌরভের নাম।” শচীন-সৌরভের পরিবারের মধ্যেও সম্পর্ক রয়েছে। দাদা যখন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেন তখন শচীন লন্ডনে ছুটি কাটাতে গেলেই ডোনার হাতে রান্না খেতে যেতেন। তবে এই প্রথম শচীন বাংলায় শুভেচ্ছা বার্তা লিখলেন দাদির উদ্দেশে। এখন দেখার, আগামী ২৪ এপ্রিল সৌরিভ মারাঠি ভাষায় শচীনকে শুভেচ্ছা জানান কি না।

```