Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আমার দেখা সেরা ওয়ানডে, ম্যাক্স প্রেশার থেকে ম্যাক্স পারফরম্যান্স : শচীন

আফগানদের গ্রাস থেকে জয় ছিনিয়ে আনলেন ম্যাক্সওয়েলের। অজি ব্যাটারকে দেখে মুগ্ধ স্বয়ং ‘ক্রিকেট ঈশ্বর’।

আমার দেখা সেরা ওয়ানডে, ম্যাক্স প্রেশার থেকে ম্যাক্স পারফরম্যান্স : শচীন

শেষ আপডেট: 8 November 2023 00:46

দ্য ওয়াল ব্যুরো: ৭০ ওভার আফগানিস্তানের, আর ২৫ ওভার একা ম্যাক্সওয়েলের—বিশ্বকাপের ইতিহাসে, হয়ত বা ওয়ানডের ইতিহাসেও শ্রেষ্ঠতম ম্যাচ দেখার পর এমনটাই লিখলেন শচীন তেন্ডুলকার। মাত্র ১৮ ওভার তিন বলের মধ্যে যেখানে সাত উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে ম্যাচ বের করে আনা সঙ্গে নিজের দ্বি-শতরান, সহজ ব্যাপার তো নয়। সেটাই করে দেখিয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই মুগ্ধ স্বয়ং ‘ক্রিকেট ঈশ্বর’।

আফগানিস্তানের ২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯১ রানেই সাত উইকেট খুইয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। একজন করে আসছেন, আর ফিরে যাচ্ছেন ডাগ আউটে। ওই চাপের মুখে ম্যাক্সও দু’বার বল তুলে দিয়েছিলেন আফগান প্লেয়ারদের হাতে। কিন্তু দু’বারই তাঁরা ব্যর্থ হন। এরপর আর ভুল করেননি ম্যাক্সওয়েল। ওই পাহাড় প্রমাণ রান তোলার চাপ নিজের কাঁধে তুলে নেন তিনি। আর দলের যোগ্য অধিনায়কের মতো তাঁকে সঙ্গত দিলেন প্যাট কামিন্সও।

আর এই লড়াই দেখেই মুগ্ধ শচীন। মঙ্গলবার তাঁর শহরেই খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ম্যাচের আগেরদিন শচীন নিজে গিয়ে আফগান প্লেয়ারদের স্পেশ্যাল ক্লাস নিয়েছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১৪৩ বলে ১২৯ নট আউট করে দেখিয়ে দিয়েছেন, মাস্টারের ক্লাসের পর তাঁর পারফরম্যান্স কোন উচ্চতায় গিয়েছে! হয়তো জিতে গেলে এটাই হতো শচীনকে দেওয়া জাদরানের গুরু দক্ষিণা। কিন্তু ম্যাক্সওয়েল সেই জায়গা দিলে তো!

কিন্তু শচীন তো গুণীর কদর করতে জানেন। তাই অস্ট্রেলিয়া ম্যাচ জিততেই ম্যাক্সওয়েলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তিনি। বললেন, ম্যাক্সওয়েলই ম্যাচের ভাগ্য পাল্টে দিল। একইসঙ্গে এও জানিয়ে দিলেন, এটাই তাঁর দেখা সেরা ওয়ানডে ম্যাচ। শচীন লিখলেন, “ম্যাক্স প্রেশার থেকে ম্যাক্স পারফরম্যান্স। আমার দেখা শ্রেষ্ঠ ওয়ানডে।”


```