
শেষ আপডেট: 15 January 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের পরে এবার শচীন তেন্ডুলকার। ডিপফেক ভিডিওর শিকার হলেন ভারতীয় ক্রিকেটের মাস্টারও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শচীনের সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।
বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে গিয়েছে যেহেতু ব্যক্তির নাম শচীন। একটি অনলাইন অ্যাপের প্রচারের কাজ করছেন শচীন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, শচীন ওই অ্যাপের বিজ্ঞাপন করছেন। আর তিনি উৎসাহিত করছেন তরুণ প্রজন্মকে। শচীনের মুখ বসিয়ে ওই ভিডিওতে প্রচার করা হচ্ছে, এই গেমিং অ্যাপটি আমার মেয়ে ব্যবহার করে, এটি খুব ভাল ও বিশ্বাসযোগ্য। আমার মেয়ের মতোই এটি অনেকে ব্যবহার করছে। এই অ্যাপ থেকে উপার্জন করা অনেক সহজ। আমি চাইব সকলেই যাতে এই অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জন করে।
These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.
— Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024
Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM
ওই ভিডিও যে সাজানো সেটি জানিয়ে তীব্র প্রতিবাদ করেছেন শচীন। তিনি সোমবারই এক্স হ্যান্ডলে লিখেছেন, এটি একটি ভুয়ো ভিডিও। ‘স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের প্রচার করছেন শচীন, এই খবরও সত্য নয়। এই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেছেন ভারতীয় ক্রিকেটের কোহিনূর।
তিনি জানিয়েছেন, বিশেষ কোনও প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানানো হয়েছে। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকেও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে আরও ছড়িয়ে পড়বে এমন বিশ্রী কাজ। ভুল তথ্য ও খবর রোধ করতে ডিপফেকের অপব্যবহার বন্ধ করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।