Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মাহির পরে চেন্নাইয়ের অধিনায়ক কে হবেন, রায়ডু বাছলেন বিকল্প!

২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। সেই সময় তাঁরই সতীর্থ রবীন্দ্র জাডেজাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেবার খুব একটা ভাল ফল করতে পারেনি চেন্নাই। টুর্নামেন্টের মাঝপথে ফের ধোনিকে দায়িত্ব নিতে হয়।

মাহির পরে চেন্নাইয়ের অধিনায়ক কে হবেন, রায়ডু বাছলেন বিকল্প!

শেষ আপডেট: 25 November 2023 16:19

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি, আবার মাহি মানেই চেন্নাই সুপার কিংস! আইপিএলের ইতিহাসে এই কথাটা খুবই প্রচলিত। ধোনির হাত ধরেই আইপিএলে বারবার সেরা হয়েছে চেন্নাই। দলের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু যতই হোক, এটা ক্রিকেট। তাই একদিন না একদিন অবসর নিতেই হবে মাহিকে। তিনি চেন্নাই শিবির ছাড়লে কে দায়িত্ব নেবে, সেই প্রশ্ন উঠে গেল।  

২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। সেই সময় তাঁরই সতীর্থ রবীন্দ্র জাডেজাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেবার খুব একটা ভাল ফল করতে পারেনি চেন্নাই। টুর্নামেন্টের মাঝপথে ফের ধোনিকে দায়িত্ব নিতে হয়। তাই মাহির পরে কে চেন্নাইয়ের অধিনায়ক হবেন, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে দলের অন্দরেই।

এই আলোচনায় নতুন মাত্রা দিলেন চেন্নাই দলে ধোনির আর এক সতীর্থ অম্বতি রায়ডু। মাহির পর কে চেন্নাইয়ের অধিনায়ক হতে পারেন, তা বেছে নিলেন তিনি। একটি পডকাস্ট অনুষ্ঠানে রায়ডুর সামনে এসেছিল এমনই প্রশ্ন। তাতে তিনি বলেন, 'আমি মনে করি, আদর্শগতভাবে ঋতুর (ঋতুরাজ গায়কোয়াড) হওয়া উচিৎ। এখন দেখা যাক কী হয়।'

ঋতুরাজ গায়কোয়াডের আইপিএল অভিষেক হয়েছিল ২০২০ সালে চেন্নাইয়ের জার্সিতেই। ২০২১ সালে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। পান কমলা টুপিও। সেই মরশুমে ঋতুরাজের ব্যাট থেকে এসেছিল ১৬ ম্যাচে ৬৩৫ রান। ২০২২ সালের মেগা নিলামে ঋতুরাজকে ধরে রেখেছিল চেন্নাই। এখনও পর্যন্ত আইপিএলে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে আছে ১৭৯৭ রান।

২০২৩ সালে আইপিএল জয়ী চেন্নাই দলের সদস্য ছিলেন ঋতুরাজ ও রায়ডু দু'জনেই। মাহির নেতৃত্বে রায়ডু অনেক ম্যাচ খেলেছেন। ধোনির অধিনায়কত্বে মোহিত হয়ে আচেন রায়ডু। ২০২৩ সালের আইপিএলের পরই তিনি অবসর নিয়েছেন। তবে ধোনির নেতৃত্বে খেলা তাঁর জীবনে অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন রায়ডু। তাঁর কথায়, 'যখন একসঙ্গে খেলতাম তখন অনেক সময় মনে হত ধোনি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু দিনের শেষে দেখা গেছে, ওই ঠিক। ৯৯.৯ শতাংশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাহি।'   


```