দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL) শুরুর আগে রয় কৃষ্ণের (Roy Krishna) পরিবারে খুশির ছোঁয়া। এটিকে-মোহনবাগান গোলমেশিন বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী নাজিয়া অন্তস্বত্ত্বা। ইনস্টাগ্রামে নিজেই স্ত্রী-র সঙ্গে ছবি দিয়ে এই খবর ঘোষণা করেছেন নামী স্ট্রাইকার।
রয় কৃষ্ণের স্ত্রী নাজিয়াও পোস্ট করেছেন। তিনি আবার লিখেছেন, আমার জীবনে আসতে চলেছে ছোট্ট রয়, আমাদের হৃদয় পরিপূর্ণ। তিনবছর আগে ২০১৮ সালে বিয়ে হয় তাঁদের।
তারকা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সতীর্থ জয়েশ রানে, অভিলাশ পালরা। এএফসি কাপের সেমিফাইনালে এফসি নাসাফের বিরুদ্ধে হেরে যাওয়ার পর আইএসএল-এ ভাল খেলতে মরিয়া এটিকে মোহনবাগান।
রয় গোয়া পৌঁছে গেলেও আন্তোনিয়ো লোপেজ হাবাস-সহ দলের বাকি সদস্যরা এখনও গোয়া পৌঁছননি। শোনা যাচ্ছে, ২০ অক্টোবর গোয়া যেতে পারেন এটিকে মোহনবাগান ফুটবলাররা।
https://twitter.com/RoyKrishna21/status/1447450928903180292
১৯ নভেম্বর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে রয় কৃষ্ণরা। ২৭ নভেম্বর এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নামবেন হাবাসের ছেলেরা।