Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ক্যাচ মিসের খেসারত দিতে অক্ষরকে ডিনার করাবেন রোহিত

উইকেটে তখন নতুন ব্যাটসম্যান জাকের আলী, যিনি চাপে পড়ে অক্ষরের বলে স্লিপে সহজ ক্যাচ দেন। তবে সেই ক্যাচ লুফতে ব্যর্থ হন রোহিত নিজেই।

ক্যাচ মিসের খেসারত দিতে অক্ষরকে ডিনার করাবেন রোহিত

অক্ষর ও রোহিত

শেষ আপডেট: 21 February 2025 00:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের নবম ওভারে টানা দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে আউট করেন অক্ষর (Axar Patel)। এরপরই হ্যাটট্রিক বলের জন্য ফিল্ডিং সাজিয়ে দেন রোহিত (Rohit Sharma)। উইকেটে তখন নতুন ব্যাটসম্যান জাকের আলী, যিনি চাপে পড়ে অক্ষরের বলে স্লিপে সহজ ক্যাচ দেন। তবে সেই ক্যাচ লুফতে ব্যর্থ হন রোহিত নিজেই।

ক্রিকেটে হ্যাটট্রিকের সুযোগ সহজে আসে না। তাই কোনও বোলার পরপর দু’বলে উইকেট নিলে হ্যাটট্রিক বলের আগে সাজানো হয় নতুন ফিল্ডিং। এমনই এক মুহূর্ত এলেও তা কাজে লাগাতে পারলেন না অক্ষর প্যাটেল। কারণ, তাঁর সম্ভাব্য হ্যাটট্রিকের বলেই ক্যাচ ফেললেন অধিনায়ক রোহিত শর্মা।

ক্যাচ হাতছাড়া হওয়ার পর হতাশায় মাথায় হাত দেন অক্ষর (Axar Patel), আর রোহিত মাটিতে হাত চাপড়ান। ম্যাচ শেষে উপস্থাপক হর্ষ ভোগলে বিষয়টি তুললে রোহিত রসিকতা করে বলেন, "অক্ষরকে কাল ডিনারে নিয়ে যাব!"। রোহিত আরও বলেন, "ক্যাচটি আমারই নেওয়া উচিত ছিল, তবে এমনটা হতেই পারে।"

২০২৩ সাল থেকে ওয়ানডেতে রোহিতের কাছে আসা ২২টি ক্যাচের মধ্যে ১০টিই ধরতে পারেননি তিনি। এই সময়ে কমপক্ষে ২০টি ক্যাচের সুযোগ পাওয়া ফিল্ডারদের মধ্যে এটিই সবচেয়ে বাজে পরিসংখ্যান।


```