Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘আমি কোচ হলে রোহিতকে রোজ ২০ কিমি দৌড় করাব’, অভিনব প্রস্তাব যোগরাজের

এক এমএস ধোনি ছাড়া ভারতের আর কোনও অধিনায়কের একাধিক আইসিসি খেতাব জেতার রেকর্ড নেই৷ সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দু'বারই রোহিতের নেতৃত্বে।

‘আমি কোচ হলে রোহিতকে রোজ ২০ কিমি দৌড় করাব’, অভিনব প্রস্তাব যোগরাজের

রোহিত ও যোগরাজ

শেষ আপডেট: 27 March 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: তিনি অধিনায়ক হলে রোহিত শর্মাকে বাদ দিতেন না। বদলে ফর্মে ফেরাতে রোজ ২০ কিলোমিটার দৌড় করাতেন৷ একটি পডকাস্টে এমনই মন্তব্য করলেন যোগরাজ সিং।

এক এমএস ধোনি ছাড়া ভারতের আর কোনও অধিনায়কের একাধিক আইসিসি খেতাব জেতার রেকর্ড নেই৷ সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দু'বারই রোহিতের নেতৃত্বে।

তবু অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অন্ত নেই৷ সূত্রের খবর, লাল বলের ক্রিকেট থেকে বাদ পড়তে চলেছেন রোহিত। ইংল্যান্ড সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে৷ আর এসবের মধ্যে আর একমাস বাদে ৩৭ পেরিয়ে ৩৮-এ পা রাখতে চলেছেন ভারত অধিনায়ক।

তার আগে রোহিতের কেরিয়ার নিয়ে সংশয়, বিতর্ক জট পাকাতে দেখে রীতিমতো বিস্মিত যোগরাজ সিং৷ ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আজ আমায় কোচ করা হলে ভারতীয় টিমকে এমন একটি দলে পরিণত করব, খেলোয়াড়দের এভাবে বদলে দেব, যাতে তাঁরা বছরের পর বছর ধরে অপ্রতিরোধ্য থাকে। যদি সব সময় তুমি দল থেকে বের করার ভয় দেখাতে থাকো তাহলে তাঁরা কীভাবে নিজেদের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করবেন?’

এরপরই খেলোয়াড়দের কাজে লাগানোর নিদান বাতলে দেন যোগরাজ৷ বলেন, ‘আমি ক্রিকেটারদের বলব রঞ্জি খেলো। অথবা রোহিতকে রোজ ২০ কিলোমিটার দৌড় করাব। বলব, আমি তাঁদের ভালবাসি৷ কিন্তু কেউ সেটা করে না৷ এই খেলোয়াড়রা এক একজন হিরে। তাঁদের তুমি ছুড়ে ফেলতে পারো না। আমি বাবার মতো৷ আমি কোনওদিন যুবরাজের সঙ্গে বাকিদের আলাদা চোখে দেখিনি। ধোনিকেও নয়। কিন্তু যেটা ভুল, সেটা ভুল।’


```