Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাশ্মীরি পণ্ডিত নিয়ে চুপ, আর প্যালেস্তাইন নিয়ে এত দরদ! রোহিতের স্ত্রীকে বেনজির আক্রমণ

রোহিত শর্মা ভারতীয় দল নিয়ে এই মুহূর্তে আমেরিকায় টি ২০ বিশ্বকাপ খেলতে গিয়েছেন। আর দেশে ঋতিকা ইনস্টাগ্রামে অল আইজ অন রাফা পোস্ট করেছেন।

কাশ্মীরি পণ্ডিত নিয়ে চুপ, আর প্যালেস্তাইন নিয়ে এত দরদ! রোহিতের স্ত্রীকে বেনজির আক্রমণ

আক্রমণের মুখে রোহিতের স্ত্রী ঋতিকা।

শেষ আপডেট: 29 May 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: অল আইজ অন রাফা। সোশ্যাল মিডিয়ায় রোহিতের স্ত্রী ঋতিকা সাজদের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়। শুধু ঋতিকা নন, মাধুরী দীক্ষিতও একই পোস্ট করে আক্রমণের পরে সেটি ডিলিট করে দিয়েছেন।

রোহিত শর্মা ভারতীয় দল নিয়ে এই মুহূর্তে আমেরিকায় টি ২০ বিশ্বকাপ খেলতে গিয়েছেন। আর দেশে ঋতিকা ইনস্টাগ্রামে অল আইজ অন রাফা পোস্ট করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখন্ডের রাফায় আশ্রয় নিয়েছেন প্যালেস্তিনীয়রা। সেই নিয়ে সহানুভূতির সুর ভেসে উঠেছে রোহিতের স্ত্রীয়ের বার্তায়।

ঋতিকার পোস্টের পরে সোশ্যাল সাইটে তাঁকে বেনজির আক্রমণ করা হয়েছে। অনেকেই লিখেছেন, ‘‘ঋতিকা আচমকা আন্তর্জাতিক হতে গেলেন কেন? তিনি তো ব্রাক্ষ্মণ সন্তান, যখন দেশে কাশ্মীরি পণ্ডিতদের আক্রমণ করা হয়েছিল, সেইসময় তিনি কোথায় ছিলেন? পাক অধিকৃত কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর এত আক্রমণ হল, সেইসময় কেন নিশ্চুপ ছিলেন? আর হঠাৎ করে প্যালেস্তাইনের মানুষদের ওপর এত দরদ হল কেন?’’ কেউ লিখেছেন, ‘‘আপনি কি রাফার নাম জানেন? নাকি সবাই লিখছে বলে আপনিও লিখলেন!’’

রোহিতের স্ত্রীকে নিয়ে এর আগেও নানা সমস্যা হয়েছে। তিনি এর আগেও নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন। অনেকেই তাঁর উদ্দেশে এও লেখেন, ‘‘আপনাকে আমরা সহ্য করি রোহিতের স্ত্রী বলে!’’

ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্যালেস্তিনীয়দের হয়ে সরব সানিয়া মির্জা থেকে করিনা কাপুর, কিংবা বরুণ ধাওয়ান থেকে দিয়া মির্জা সবাই সবর হয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার নামী ক্রিকেটার ট্রাভিস হেডও লিখেছেন, ‘‘প্রত্যেক মানুষেরই জীবনের মূল্য রয়েছে। মানুষের মৃত্যু নিয়ে ভেদাভেদ করা উচিত নয়।’’  


```