Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Rohit Sharma Record: রোহিতের সামনে ইতিহাসের হাতছানি, কটকে ভাঙতে পারেন সচিনের রেকর্ডও

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছেন।

Rohit Sharma Record: রোহিতের সামনে ইতিহাসের হাতছানি, কটকে ভাঙতে পারেন সচিনের রেকর্ডও

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 8 February 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আগামী ৯ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া নিজেদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, ইংল্যান্ডের ক্রিকেটাররা চেষ্টা করবেন, এই ম্যাচটা জিতে যেন সিরিজে সমতা ফিরিয়ে আনা যায়। তবে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সামনে একটা বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

রোহিত শর্মার সামনে রেকর্ডের হাতছানি

ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। তবে তাঁর সামনে দ্বিতীয় স্থানে উঠে আসার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। ৩৪৬ ম্যাচে তিনি ৪৮.০৭ ব্যাটিং গড়ে মোট ১৫,৩৩৫ রান করেছেন। ৩৭ বছর বয়সি রোহিত এই তালিকায় সচিনের থেকে মাত্র ৫০ রান পিছিয়ে রয়েছেন। হিটম্যান ৩৪২ ম্যাচে ৪৫.২২ ব্য়াটিং গড়ে মোট ১৫,২৮২ রান করেছেন।

ভারতীয় ওপেনারদের মধ্যে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। নজফগড়ের নবাব ৩২১ ম্যাচে ৪১.৯০ ব্যাটিং গড়ে মোট ১৫,৭৫৮ রান করেছেন। আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই রোহিতের সামনে সচিনকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার সনৎ জয়সূর্য। এরপর একে একে রয়েছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, গ্রেম স্মিথ, ডেসমন্ড হেইনস, বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকর

ওপেনার হিসেবে সর্বাধিক রান করা ব্যাটার:

সনৎ জয়সূর্য - ৫০৬ ম্যাচে ১৯,২৯৮ রান
ক্রিস গেইল - ৪৪১ ম্যাচে ১৮,৮৬৭ রান
ডেভিড ওয়ার্নার - ৩৭৪ ম্যাচে ১৮,৭৪৪ রান
গ্রেম স্মিথ - ৩৪২ ম্যাচে ১৬,৯৫০ রান
ডেসমন্ড হেইনস - ৩৫৪ ম্যাচে ১৬,১২০ রান
বীরেন্দ্র সেহওয়াগ - ৩৩২ ম্যাচে ১৬,১১৯ রান
সচিন তেন্ডুলকর - ৩৪৬ ম্যাচে ১৫,৩৩৫ রান
রোহিত শর্মা - ৩৪২ ম্যাচে ১৫,২৮৫ রান

খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার

বর্তমানে রোহিত শর্মার ব্য়াট থেকে রানের খরা যেন কিছুতেই কাটতে চাইছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। এই পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি হারানো ফর্ম অবশ্যই ফিরে পেতে চাইবেন। এর পাশাপাশি তিনি সচিনের রেকর্ডও ভাঙতে পারেন।


```