Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Rohit Sharma Record: জয়ের আনন্দ হল দ্বিগুণ, বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৪ উইকেটে জয়লাভ করেছে।

Rohit Sharma Record: জয়ের আনন্দ হল দ্বিগুণ, বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 4 March 2025 22:35

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। সবথেকে বড় কথা, এই টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। তবে কী অপরাজেয় হয়েই আরও একটি আইসিসি ট্রফি জয় করবেন 'ক্যাপ্টেন' রোহিত? সেটা অবশ্য সময়ই বলবে।

তবে এই প্রথম সেমিফাইনাল ম্যাচে একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ২২ গজের লড়াইয়ে রোহিত ছক্কা হাঁকাতে যে কতটা ভালবাসেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সম্প্রতি তাঁর ব্যাটিং নিয়ে অনেক সমালোচনাই হচ্ছে। কিন্তু কথায় আছে যে ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট। আর রোহিতের 'ক্লাস' নিয়ে কথা বলাটা নেহাতই বাতুলতা হবে।

এবার রেকর্ডের কথায় আসা যাক। আইসিসি ইভেন্টে রোহিত শর্মা সর্বাধিক ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড কায়েম করেছেন। মঙ্গলবারের এই ম্যাচে রোহিতের ব্যাট থেকে একটাই ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। নাথান এলিসকে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর পাশাপাশি ক্রিস গেইলের ছক্কার রেকর্ডটি (৬৪) ভেঙে দেন তিনি।

পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও গেইলের ছক্কার রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ৫০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৩৮ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, গেইলেন ঝুলিতে রয়েছে ৩৩১টি ওভার বাউন্ডারি। যদিও এই তালিকায় এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছেন হিটম্যান। ক্লাসের ফার্স্ট বয় হিসেবে এখনও রেকর্ডবুকে নাম রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির। তিনি একদিনের ক্রিকেটে ৩৩৮ ছক্কা হাঁকিয়েছেন। আশা করা হচ্ছে, রোহিত শীঘ্রই সেই রেকর্ডও ভেঙে ফেলবেন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ভারতকে ২৬৫ রান করতে হত। টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে ফের বড় রান করতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। এই ম্যাচে তিনি ২৯ বলে ২৮ রান করেন। তাঁর ইনিংসে তিনটে চার এবং একটি ছক্কা রয়েছে। তবে আজকের ম্যাচে ফের নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেট দলের 'কিং' বিরাট কোহলি। ৮৪ রান করে তিনি ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স আইয়ার (৪৫)। শেষবেলায় হার্দিকের ঝোড়ো ২৮ রান এবং কেএল রাহুলের অপরাজিত ৪২ রান ভারতের জয় নিশ্চিত করে। ১১ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।


```