Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Rohit Sharma Captaincy: সমালোচকদের যোগ্য জবাব রোহিতের, একাই জেতালেন টিম ইন্ডিয়াকে

সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে তিনি দলের হাল ধরলেন এবং ৭৬ রানের একটা ধামাকাদার ইনিংস খেললেন।

Rohit Sharma Captaincy: সমালোচকদের যোগ্য জবাব রোহিতের, একাই জেতালেন টিম ইন্ডিয়াকে

রোহিতের ক্যাপ্টেন্সি মুকুটে যোগ হল নয়া পালক

শেষ আপডেট: 9 March 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে রোহিত শর্মা অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। যদিও ফাইনাল ম্যাচে রোহিত প্রত্যেকটা সমালোচনার যোগ্য জবাব দিয়ে দিলেন। ফাইনাল ম্যাচে হিটম্যানের ব্যাটিং তাণ্ডবে কার্যত উড়ে গেলেন কিউয়ি বোলাররা। সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে তিনি দলের হাল ধরলেন এবং ৭৬ রানের একটা ধামাকাদার ইনিংস খেললেন। কার্যত রোহিতের ব্যাটিং তাণ্ডবে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা মসৃণ হয়।

ম্যাচের শেষে রোহিত বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরে খুব ভাল লাগছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। এই ফলাফল অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমি সাধারণত এতটা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করি না। কিন্তু, এই ম্যাচে আমি সেটাই করতে চাইছিলাম। তবে আমার পিছনে গোটা দল এবং ম্যানেজমেন্টের যথেষ্ট সাপোর্ট ছিল।'

তিনি আরও বললেন, 'আগেই রাহুল ভাইয়ের সঙ্গে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। এখন গৌতি ভাইয়ের সঙ্গেও করি। এমন একটা ইনিংস আমি খেলতে চাইছিলাম। এত বছর ধরে আমি বিভিন্ন স্টাইলে ক্রিকেট খেলেছি। অবশেষে সেই ফলাফল আমরা পাচ্ছি। প্রথম ৫-৬ ওভারে আমাকে কী করতে হবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত ছিলাম। আগে হয়ত এমন ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছি, তবে কেমন পারফরম্যান্স করছি সেটাই আসল কথা। এই দলের ব্যাটিং গভীরতার কারণে আমি হাত খুলে খেলতে পেরেছি। আট নম্বরে জাদেজা ব্যাট করতে নামে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আমি কী করব, সেটা আমার মাথার মধ্যে স্পষ্ট ছিল। সেই পরিকল্পনা অনুসারে ব্যাট করেছি।'

উল্লেখ্য, এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করলেন রোহিত। আর হিটম্যানের অধিনায়কত্ব নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। ফাইনাল ম্যাচেও সেই দৃশ্য দেখতে পাওয়া গেল। রোহিতের অধিনায়কত্বের কারণে নিউজিল্যান্ডকে ভারতীয় ক্রিকেট দল ২৫১ রানে আটকে দেয়। গোটা টুর্নামেন্ট জুড়ে রোহিতের ব্যাট সেভাবে গর্জন না করলেও. ফাইনাল ম্যাচে তা গর্জে উঠল। পাশাপাশি, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া পরপর ২ আইসিসি খেতাব জয় করে। 


```