Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মুম্বই হারতেই রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা আকাশ আম্বানির, হার্দিককে কি সরতে হবে

এমনিতেই মুম্বই শিবিরে প্রতিপদে মনে হচ্ছে দলে দুটি ভাগ। রোহিতের শিবিরে রয়েছেন বুমরা, সূর্যকুমার, তিলক ভার্মারা। পাশাপাশি হার্দিকের গ্রুপে রয়েছেন ঈশান কিশান, টিম ডেভিডরা।

মুম্বই হারতেই রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা আকাশ আম্বানির, হার্দিককে কি সরতে হবে

শেষ আপডেট: 28 March 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সমস্যার শেষ নেই। গত বুধবার ম্যাচে হায়দরাবাদের কাছে ৩১ রানে হারের পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনা হচ্ছে। তাঁর নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠছে।

প্রথমত শেষ ওভারে কেন স্পিনার দিয়ে বোলিং করালেন, সেটা অবাক লেগেছে বিশেষজ্ঞদের। ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, যে উইকেটে এত রান উঠছে, সেখানে শেষ ওভারে স্পিনার দেওয়া মানে আরও রানকে স্বাগত জানানো। দ্বিতীয়ত, হার্দিকের নিজের ব্যাটিংও অপেক্ষাকৃত স্লথ ছিল। ২০ বলে ২৪ রান করেছেন, বেশি দেখে খেলতে গিয়ে রানের গতি কমেছে। না হলে মুম্বই আরও রান করতে পারত।

ফিল্ড প্লেসিং থেকে শুরু করে দলের কম্বিনেশন নিয়েও কথা উঠছে। খেলা শেষে দেখা গিয়েছে, মুম্বই টিমের মালিক আকাশ আম্বানি কথা বলছেন প্রাক্তন অধিনায়ক রোহিতের সঙ্গে। সবাইকেই বেশ বিব্রত মনে হয়েছে। ওই আলোচনার সময় মুকেশ আম্বানির আরেক ছেলে অনন্তও ছিলেন। একবার দেখা যায়, হার্দিকের সঙ্গেও কথা বলছেন আকাশ। বোঝাই গিয়েছে, সবাই দলের পরপর দুটি হারে বেশ চিন্তিত।

এমনিতেই মুম্বই শিবিরে প্রতিপদে মনে হচ্ছে দলে দুটি ভাগ। রোহিতের শিবিরে রয়েছেন বুমরা, সূর্যকুমার, তিলক ভার্মারা। পাশাপাশি হার্দিকের গ্রুপে রয়েছেন ঈশান কিশান, টিম ডেভিডরা।

মুম্বই সমর্থকদের একটা বড় অংশ বলতে শুরু করেছেন তাঁরা আবার রোহিতকেই দলের অধিনায়ক দেখতে চান। হার্দিক গুজরাতের সফল নেতা হলেও তিনি চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


```