
রোহিত শর্মা
শেষ আপডেট: 14 April 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: গতকাল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। অন্যদিকে ইতিমধ্যে তিনটে ম্যাচ হেরে থাকা টিম। দিল্লি আর মুম্বই শুধু টেবিলে নয়, ফর্মের নিরিখেও দুই মেরুর দল। যে কারণে সবাই ধরে নেয়, এবারও অন্য কিছু হবে না। সহজ জয় হাসিল করবে দিল্লি। শেষ হাসি হাসবেন অক্ষর প্যাটেলরা।
প্রথমে ব্যাট করতে নেমে ২০৫ রান তুলে এই অনুমানে প্রথম ধাক্কা দেয় মুম্বই। তারপর বল হাতে নেমে দুরন্ত কামব্যাক। হারতে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ান হার্দিক পান্ডিয়ারা। যার নিট ফল: ১২ রানের জয় এবং টুর্নামেন্টে দুর্ধর্ষ কামব্যাক।
কোথায় ঘুরে গেল ম্যাচ, এর কারণ খুঁজতে বসে বিশেষজ্ঞদের নজর পড়ছে দিল্লি ইনিংসের মাঝপথে। যখন ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ফেলেছে তারা। দরকার ৬১ রান। হাতে ৭ ওভার। আজকাল টি-২০ কেন, ওয়ান ডে ক্রিকেটেও এই রান হেসেখেলে তুলে নেয় অনেক দল।
কিন্তু তখনই মাস্টারপ্ল্যান আঁকে মুম্বই শিবির। বল পরিবর্তনের আবেদন জানানো হয়। মাঠের দুই আম্পায়ারই তা মঞ্জুর করেন। তারপর পরপর উইকেট, শেষের দিকে তিনটে রান আউটের সৌজন্যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো। নাটকীয় থ্রিলার আর ভরপুর রোমাঞ্চের সমস্ত উত্তেজনাই ময়দানে মজুত ছিল।
SHARMA ???? SHARMA
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
How good was #KarnSharma ’s game-changing spell, sending Stubbs and Rahul back to the dugout? ????#IPLonJioStar ???? #DCvMI | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/JygXhdZMzR
যদিও বিশেষজ্ঞদের মতে, শুধু বল বদল নয়, খেলোয়াড় পরিবর্তনও মুম্বইকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছে। দুটোই ঘটে একই সময়ে। ১৩তম ওভারে। তখনই নতুন বল হাতে আসে আর মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা। তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন স্পিনার কর্ণ শর্মা। সম্প্রচারকারী চ্যানেলে ধরা পড়ে ভিসুয়াল—ডাগ আউট থেকে রোহিত শর্মার নির্দেশ—বল তুলে দেওয়া হোক স্পিনারদের হাতে। আর এই স্পিনাররাই শেষমেশ ম্যাচের মোড় বদলে দেন। ব্যর্থ হয় করুণ নায়ারের ৪০ বলে ৮৯ রানের কামব্যাক ইনিংস। শুকনো বল ভাঙতে থাকা পিচে বিষাক্ত হয়ে ওঠে। যার ফায়দা নেন কর্ণ শর্মা, মিচেল স্যান্টনাররা।
#MI's spinners ???????????????????????? the game on its head! ????
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
Here’s how the experts broke down their coaching staff's spot-on call to bring them in at just the right moment ????#IPLonJioStar ???? #LSGvCSK | MON, 14th APR, 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/POK9x6m9Qc
মাঠে নেমে গতকাল রান পাননি রোহিত। ফের ব্যর্থ হয়েছেন। কিন্তু লাগাতার রানের খরা চললেও কেন স্রেফ অভিজ্ঞতার কারণে তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল গতকাল। ঠিক যেন মেঘনাদের কায়দায় মেঘের আড়াল থেকে যুদ্ধ লড়ে গেলেন রোহিত। ২০৬ রান তাড়া করতে নেমে ১৯৩ রানেই অল আউট দিল্লি।
প্রথমে আচমকা উইকেট খোয়ানো। তারপর চাপের মুখে রান আউট। দিল্লির পরাজয় আর মুম্বইয়ের জয় নিয়ে রেকর্ড বুকে হয়তো এটুকুই লেখা থাকবে। কিন্তু মাঠে না থেকেও ডাগ আউটের প্রবল উপস্থিতির কারণে ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে রয়ে যাবেন রোহিত শর্মা।