Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইতালি ম্যাচের সময় রবার্তো বাজ্জিওর বাড়িতে ডাকাতি, মার খেয়ে হাসপাতালে কিংবদন্তি

সেইসময় ইউরো কাপে ইতালি ও স্পেনের ম্যাচ চলছিল। খেলা দারুণ জমে উঠেছে। সেইসময় ইতালির কিংবদন্তি রবার্তো বাজ্জিওর বাড়িতে ডাকাতি।

ইতালি ম্যাচের সময় রবার্তো বাজ্জিওর বাড়িতে ডাকাতি, মার খেয়ে হাসপাতালে কিংবদন্তি

রবার্তো বাজ্জিও আক্রান্ত দুষ্কতিদের হাতে।

শেষ আপডেট: 21 June 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: সেইসময় ইউরো কাপে ইতালি ও স্পেনের ম্যাচ চলছিল। খেলা দারুণ জমে উঠেছে। সেইসময় ইতালির কিংবদন্তি রবার্তো বাজ্জিওর বাড়িতে ডাকাতি। ইতালির অ্যাটভিলা ভিসেন্তে শহরে বাজ্জিওর প্রাসাদোপম অট্টালিকায় বসে খেলা দেখছিলেন ৫৭ বছরের মহাতারকা ও তাঁর স্ত্রী। সেইসময় সকলের অজান্তে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বাড়ির সব মূল্যবান জিনিস নিজেদের দখলে নেয়।

বাজ্জিওদের যখন হুঁশ ফেরে দেখা যায়, সেইসময় ডাকাতরা বাড়ি ছেড়ে বেরতে যাবে। বাজ্জিও একাই পাঁচজন দুষ্কৃতিকে আটকাতে চেষ্টা করেন। ঠিক তখনই পিছন থেকে একজন বাজ্জিওকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে। বাজ্জিও মাটিতে পড়ে যান, তার আগে অবশ্য ইতালির এই নায়ক ফুটবলার ও তাঁর স্ত্রীকে বেঁধে রাখে ওই ডাকাতের দল।

বাজ্জিও তারপর নিজের চেষ্টায় ফাঁস খুলে পুলিশকে ফোন করলে তারা বাড়িতে এসে উদ্ধার করে। বাজ্জিও ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ বাড়ির সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে খবর।

বাজ্জিও ১৯৯০, ৯৪ এবং ৯৮ সালের বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপে বাজ্জিও প্রায় একার চেষ্টায় ইতালিকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু ফাইনাল ম্যাচে তাঁর পেনাল্টি মিস কাপ স্পর্শের সুযোগ দেয়নি জাতীয় দলকে। বিশ্ব ফুটবলে তিনি যেমন নায়কের আসনে বসেছেন, আবার তিনি খলনায়কও হয়েছেন।


```