Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেসি, রোনাল্ডোকে ডজ করে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লেবানডস্কি

দ্য ওয়াল ব্যুরো: রবার্ট লেবানডস্কি। ৯ নম্বর জার্সি। ক্লাব- বেয়ার্ন মিউনিখ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন পোলান্ডের জাতীয় টিমের ক্যাপ্টেন লেবানডস্কি। বিশ্ব ফুটবলের দিকে অহোরাত্র চোখ রাখা এই ‘পোলি

মেসি, রোনাল্ডোকে ডজ করে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লেবানডস্কি

শেষ আপডেট: 17 December 2020 20:48

দ্য ওয়াল ব্যুরো: রবার্ট লেবানডস্কি। ৯ নম্বর জার্সি। ক্লাব- বেয়ার্ন মিউনিখ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন পোলান্ডের জাতীয় টিমের ক্যাপ্টেন লেবানডস্কি। বিশ্ব ফুটবলের দিকে অহোরাত্র চোখ রাখা এই ‘পোলিশ শিল্পী’ দক্ষিণ এশিয়ার ভারতীয় ভূখণ্ডে কম পরিচিত নাম নয়। ফুটবল যাঁরা ঘুমোন, যাঁরা ফুটবল নিয়ে বাঁচেন এমন কত সহস্র মানুষের ইতিমধ্যেই মোবাইলের ওয়ালপেপার হয়ে উঠেছেন তিনি। বুন্দেশলিগা, উয়েফা চাম্পিয়ান্স লিগ, ডিএফবি পোকাল প্রতিটি টুর্নামেন্টেই গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশেষ করে বুন্দেশলিগায় পর পর তিনবার সর্বোচ্চ গোলদাতা তিনি। বায়ার্নের জার্সি গায়ে গলানোর পর থেকেই এই পোলিশ ফুটবলারের পায়ের জাদু আরও যেন খুলে গিয়েছে। উয়েফা সুপার কাপ জিতেছেন, সেই সঙ্গে জিতেছেন সুপার কাপও। শুধু বুন্দেশলিগা নয় ডিএফবি কাপেও টানা চারবার তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন। এবারও বর্ষসেরা ফুটবলার বাছাই পর্বে শীর্ষ তিন জনের নামের তালিকায় ছিলেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে অবশ্যই ছিলেন লেবানডস্কি। গোটা বিশ্বের বিভিন্ন জাতীয় দলের ক্যাপ্টেন, ফুটবল সাংবাদিক সহ জুরিদের বিচারে লেবানডস্কিকেই বর্ষসেরা বলে বেছে নেওয়া হয়েছে। গত এক দশকে এই মেসি-রোনাল্ডোই মূলত আধিপত্য বজায় রেখেছিলেন বর্ষসেরার তালিকায়। ব্যতিক্রম বলতে ছিলেন, ২০১৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লুকা মড্রিক। গত ১৩ বছরে মেসি-রোনাল্ডোর বাইরে তিনিই ছিলেন প্রথম ফুটবলার যিনি এই সম্মান আদায় করে নিয়েছিলেন। লেবানডস্কি এ বার চ্যালেঞ্জ ছুড়ে যেন বললেন, আমি এসে গেছি, নতুন প্রজন্ম। ১৯৯১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার বাছাই করে পুরস্কার দেওয়া শুরু করে ফিফা। তার পর থেকে প্রায় তিন দশক কেটে গিয়েছে। বেয়ার্ন মিউনিখের কোনও ফুটবলার সেই খেতাব জেতেননি। সেদিক থেকেও লেবানডস্কি এই প্রথম। ফুটবল দুনিয়া কুর্ণিশ জানাচ্ছে তাঁকে।

```