Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বোলার রিঙ্কুর আবিষ্কর্তা কোচ গম্ভীর, কী করে ম্যাচে বাজিমাত আলিগড় নবাবের

টি ২০ সিরিজের শেষ ম্যাচে দুই ওভারে দরকার ছিল নয় রান। সেইসময় কোচ গম্ভীরের নির্দেশে বল দেওয়া হয় রিঙ্কুকে।

বোলার রিঙ্কুর আবিষ্কর্তা কোচ গম্ভীর, কী করে ম্যাচে বাজিমাত আলিগড় নবাবের

সুপার ওভারে উইকেট নেওয়ার পরে রিঙ্কুর উচ্ছ্বাস।

শেষ আপডেট: 31 July 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বিধ্বংসী ব্যাটার হিসেবে রিঙ্কু সিংকে দেখা গিয়েছে। কিন্তু মঙ্গলবার কেকেআর তারকাকে দেখা গেল সুপার ওভারে তিনি বাজিমাত করেছেন। কী করে সম্ভব হল এমনটা?

এবার আইপিএলে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে বদলে দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের কোচের ভূমিকায় হাজির থেকে চমক দিলেন। যখন কেউ ভাবতে পারেননি রিঙ্কু সিংকে দিয়ে বোলিং করানো সম্ভব কিনা, সেইসময় কোচ সুপার ওভারে রিঙ্কুর হাতে বল তুলে দিয়েছেন।

টি ২০ সিরিজের শেষ ম্যাচে দুই ওভারে দরকার ছিল নয় রান। সেইসময় কোচ গম্ভীরের নির্দেশে বল দেওয়া হয় রিঙ্কুকে। উইকেটে সেইসময় ক্রিজে ছিলেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ব্যাটার তখন উইকেটে জমে গিয়েছেন ৪৬ রানে। রিঙ্কু বল হাতে নেওয়ার পরে তাঁকেই আউট করেছেন। কুশলের ক্যাচ আবার তিনিই ধরেন। ডাগআউটে বসে হাসতে দেখা যায় গম্ভীরকে। বোঝাই গিয়েছে ভারতের নতুন কোচের কৌশল খেটে গিয়েছে। এমনকী রমেশ মেন্ডিসকেও ফেরান বোলার রিঙ্কু। দুই উইকেট নিয়ে রিঙ্কু চমক দেখিয়েছেন।

সুপার ওভারে ভাল বোলিং নয়, পাশাপাশি রিঙ্কু সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কারও পেয়েছেন। তাঁকে পদক তুলে দেন ফিল্ডিং কোচ টি দিলীপ। শুধু তাই নয়, রিঙ্কু যে এই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন, সেটিও কোচের তরফে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজ জয়ের পরে কোচ গম্ভীর সতর্কও করে দিয়েছেন। তিনি ক্রিকেটারদের বলেছেন, ‘‘যে সমস্ত ক্রিকেটাররা টি ২০ সিরিজে ছিল, তারা ওয়ান ডে ম্যাচে বিশ্রাম পাবে। বিশ্রাম মানে এই নয় যে, তারা ওইসময় ফিটনেস বজায় রাখবে না। বাংলাদেশ সিরিজে যদি দেখা যায়, ওই ক্রিকেটার আনফিট, তা হলে সে যতবড় নামই হোক না কেন, তাকে দলে রাখা হবে না।’’

গম্ভীর যে একপ্রকার হুমকি দিয়েছেন, তা বেশ বোঝা যাচ্ছে। তিনি যে দ্রাবিড়ের স্টাইলে কোচিং করবেন না, সেটি এসেই বুঝিয়ে দিয়েছেন।


```