Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

টেস্টের অভিষেকেই রিচার হাফ সেঞ্চুরি, ওয়াংখেড়েতে ইতিহাস শিলিগুড়ির বঙ্গতনয়ার

এর আগে ২০০৫ সালে শেষবার বাংলার অলরাউন্ডার রুমেলি ধরের টেস্ট অভিষেক হয়েছিল। ১৮ বছর পরে ফের কোনও বঙ্গললনার অভিষেক হল। আর এই মঞ্চকে রাঙিয়ে দিলেন রিচা।

টেস্টের অভিষেকেই রিচার হাফ সেঞ্চুরি, ওয়াংখেড়েতে ইতিহাস শিলিগুড়ির বঙ্গতনয়ার

শেষ আপডেট: 22 December 2023 14:46

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারাজের সেঞ্চুরি ইতিহাস হয়ে রয়েছে। স্বপ্নের টেস্ট অভিষেকের পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি বেহালার ছেলেকে।

এবার সেঞ্চুরি না হলেও হাফসেঞ্চুরি করলেন রিচা ঘোষ। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিলিগুড়ির মেয়ের ৫২ রানেও ইতিহাসের স্পর্শ। এর আগে বাংলা থেকে ভারতীয় মহিলা দলে কারও হাফসেঞ্চুরি নেই। রিচা সেদিক থেকেও নজির গড়লেন।

অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাটিং নিয়ে ২১৯ রানের জবাবে ভারতীয় মহিলা দল এই মুহূর্তে করেছে ২৭৬/৭। রিচা ও জেমিমা রডরিগেজ (৭৩) ব্যাটিং করার সময়ই অজিদের রান টপকে যায় ভারত। রিচার ৫২ রান এসেছে ১০৪ বলে, যার মধ্যে সাতটি বাউন্ডারি রয়েছে। রিচা ও জেমিমার জুটিতে উঠেছে ১১৩ রান।

এর আগে ২০০৫ সালে শেষবার বাংলার অলরাউন্ডার রুমেলি ধরের টেস্ট অভিষেক হয়েছিল। ১৮ বছর পরে ফের কোনও বঙ্গললনার অভিষেক হল। আর এই মঞ্চকে রাঙিয়ে দিলেন রিচা। যাঁর বাবা-মা এই মুহূর্তে রয়েছেন মুম্বইতেই। গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখলেন দু’জনেই, সঙ্গে রয়েছেন রিচার ছোট বোনও।

এবার অজিদের বিরুদ্ধে টেস্ট অভিষেকের আগে রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন দলের সহ অধিনায়িকা স্মৃতি মান্ধানা। রিচার এই বড় রানে অভিভূত ঝুলন গোস্বামীও। তিনিও জানিয়েছেন, রিচা দেশের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ওর অভিজ্ঞতাও রয়েছে, এই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে না খেললেও ব্যাটার হিসেবেও নিজের পরিচয় রাখল ইনিংসের মাধ্যমে।  


```