
শেষ আপডেট: 6 April 2024 22:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের সতর্কবার্তা বাইক ও স্কুটার চালকদের উদ্দেশে। বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরিকে দৃষ্টান্ত করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে রাতেই টুইট করে লেখা হয়েছে, লক্ষ্যে পৌঁছে হেলমেট খুলুন। তার মানে বহু চালক হেলমেট খুলে গাড়ি চালান। সেই অভ্যাস যাতে বন্ধ হয়, সেই কারণেই এমন বার্তা দেওয়া হয়েছে।
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে কোহলি সতর্ক হয়ে খেলেছেন। তিনি সেঞ্চুরি করেই হেলমেট খুলেছেন। তার আগে এতটুকু বাড়তি উচ্ছ্বাস দেখাননি। তিনি হার মানেননি বিপক্ষ বোলারদের কাছে। সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছেই তিনি হেলমেট খুলে সতীর্থের বাহবা ও দর্শকদের অভিনন্দন কুড়িয়েছেন।
#SafeDriveSaveLife pic.twitter.com/Mjm3Cbh8LP
— West Bengal Police (@WBPolice) April 6, 2024
৭২ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। যে ইনিংসে রয়েছে ১২টি সেঞ্চুরি ও চারটি ওভার বাউন্ডারি। তিনি দেখিয়েছেন সামনের জুনে টি ২০ বিশ্বকাপে তিনি ভারতীয় দলের হয়ে খেলার যোগ্য। কারণ তিনি বাদ যেতে পারেন। বিরাটের সাম্প্রতিক পারফরম্যান্সে নির্বাচকরা খুশি নন, সেটি বলা হয়েছিল। কিন্তু কোহলি দেখালেন তিনি রয়েছেন নিজের মেজাজেই। দারুণ ছন্দে রয়েছেন এবারের আইপিএলে।