Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বিরতির আগে কেন বাতিল হল দিমিত্রির পেনাল্টি গোল? কী ব্যাখ্যা দিলেন রেফারি

সুপার কাপ ডার্বির কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাগানের দুটি গোল রেফারি বাতিল করে দিয়েছেন। লাল হলুদের বিরুদ্ধে ম্যাচের দু’মিনিটের মাথায় সাদিকু গোল করে দিয়েছিলেন।

বিরতির আগে কেন বাতিল হল দিমিত্রির পেনাল্টি গোল? কী ব্যাখ্যা দিলেন রেফারি

শেষ আপডেট: 20 January 2024 07:49

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সমর্থকরা শুক্রবারের ডার্বি ম্যাচে হারকে কিছুতেই মন থেকে মানতে পারছেন না। তাঁরা মনে করছেন, রেফারি আবার তাদের অন্যায়ভাবে হারিয়ে দিয়েছেন।

সুপার কাপ ডার্বির কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাগানের দুটি গোল রেফারি বাতিল করে দিয়েছেন। লাল হলুদের বিরুদ্ধে ম্যাচের দু’মিনিটের মাথায় সাদিকু গোল করে দিয়েছিলেন। সেটি অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

তারপরে আবার চরম ঘটনা ঘটেছে বিরতির এক মিনিট আগে। সেইসময় কিয়ান নাসিরির শট হাত দিয়ে আটকে দেন হিজাজি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে দিমিত্রি পেত্রাতোস পেনাল্টিতে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দিয়েছিলেন। কিন্তু রেফারি পরক্ষণেই সেটি বাতিল করে দেন। এই নিয়ে সবুজ মেরুন তারকারা ঘিরে ধরেন রেফারিকে। তাঁরা কারণ জানতে চান কেন কী কারণে এটি বাতিল করা হল।

সেইসময় রেফারি কিছু না বললেও পরে ম্যাচ শেষে রিপোর্টে লিখেছেন, সেইসময় লাল হলুদ বক্সের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন হুগো বুমোস ও রাজ বাসফোর দুই বাগান খেলোয়াড়। সেই কারণে গোলটি দেননি। যদিও রেফারিদের মতে, যেহেতু গোলটির ক্ষেত্রে বক্সে প্রবেশ করে যাওয়া ফুটবলারদের কোনও অবদান নেই, সেই কারণে রেফারি ইচ্ছে করলে গোলও দিতে পারতেন। সেই নিয়ে বিপক্ষ দলের কিছু বলার থাকত না।

রেফারি নিয়ে নিজেদের মত জানিয়েছেন মোহনবাগানের সহকারী কোচ গোয়ানিজ ক্লিফোর্ড মিরান্দা। তিনি বলেন, রেফারি ওই গোলটি দিলে খেলার ফল উল্টে যেতে পারত। তবে আমি খুশি দলের ছেলেদের খেলায়। আমরা এই হার থেকে ঘুরে দাঁড়াব।


```