Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিটকে গেলেন জাদেজা ও রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের কারণে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন দুই তারকা

দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিটকে গেলেন জাদেজা ও রাহুল

শেষ আপডেট: 29 January 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের কারণে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন দুই তারকা। এই তালিকায় রয়েছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা।

২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হায়দরাবাদে হেরে গিয়েছে ভারতীয় দল। এমনিতেই দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। তারপর জাদেজা ও রাহুল ছিটকে যাওয়ায় আরও সমস্যায় পড়ে গেল দল।

গত টেস্ট ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। এমনকী পায়ে টান লেগেছিল রাহুলেরও। তাঁদের ভাল করেই পরীক্ষা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সিনিয়র ক্রিকেটারকে পাঠানো হচ্ছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

এর আগে দলের ক্রিকেটারদের চোট নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন রোহিত শর্মা। এবারও ভারত অধিনায়ক খুশি নন দুই ক্রিকেটারের চোট নিয়ে।

এর আগেও রাহুল ও জাদেজা চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে ছিলেন। রাহুল ও জাদেজার বদলি হিসাবে সরফরাজ খান ও সৌরভ কুমারের নাম ঘোষণা করেছে বোর্ড। পাশাপাশি আবেশ খানকেও জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। কোহলির বদলে যেমন দলে এসেছেন আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা রজত পাতিদার।


```