Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

Rohit Sharma: 'মুখ ফিরিয়ে থাকতে পারবে না', রোহিতের ফর্ম নিয়ে 'বিস্ফোরক' অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা মাত্র ২ রান করেছেন। এর আগে বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিতের ব্যাট থেকে যথাক্রমে ৩, ৯, ১০, ৩ এবং ৬ রান বেরিয়ে এসেছে।

Rohit Sharma: 'মুখ ফিরিয়ে থাকতে পারবে না', রোহিতের ফর্ম নিয়ে 'বিস্ফোরক' অশ্বিন

রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 8 February 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকমাস ধরেই রোহিত শর্মার ব্যাটে রান দেখতে পাওয়া যাচ্ছে না। টানা খারাপ ফর্মের বিরুদ্ধে লড়াই করছেন হিটম্যান। ২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিতের ব্যাটে রানের বন্যা দেখে গেলেও, সম্প্রতি তাঁকে বিপক্ষ বোলারদের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার এই খারাপ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও দুশ্চিন্তা ক্রমশ বাড়িয়ে চলছে। এবার রোহিতের খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনিও ভারতীয় ক্রিকেট অধিনায়কের এই খারাপ ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত।

রবিচন্দ্রন অশ্বিনের বড় মন্তব্য

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন রোহিতের খারাপ ফর্ম নিয়ে দুশ্চিন্তা শেয়ার করেছেন। তিনি বললেন, রোহিত শর্মা বর্তমানে যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য ওঁকে বড় ইনিংস খেলতেই হবে। রোহিতের উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই সেই ইনিংসটা টিম ইন্ডিয়াকে উপহার দেওয়া। রোহিতের দৃষ্টিভঙ্গি থেকে এই পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। ওয়ানডে ফরম্যাটে রোহিত বরাবরই ভাল খেলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখা উচিত। কিন্তু, সমালোচকরা খারাপ ফর্ম নিয়ে অবশ্যই প্রশ্ন তুলবেন। রোহিতের কাছে বর্তমান সময়টা যথেষ্ট কঠিন। এই প্রশ্ন থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। যতদিন না ভাল পারফরম্যান্স করবে, ততদিন এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে।

প্রশংসা রবীন্দ্র জাদেজার

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৬০০ উইকেট শিকার করেছেন। এই ম্যাচে জাড্ডু মোট তিনটে উইকেট শিকার করেন। জাদেজার এই পারফরম্যান্স দেখে রবিচন্দ্রন অশ্বিনও যারপরনাই খুশি হয়েছেন। তিনি জানালেন, ভারতের কোনও ক্রিকেটার ভাল পারফরম্যান্স করলেন, ভারতীয় সংবাদমাধ্যম সেটা নিয়ে প্রশংসা করতে পারে না। অথচ কোনও একটা ম্যাচ হারলেই সংবাদমাধ্যম আমাদের খলনায়ক করে দেয়। ও জো রুটকে আউট করেছে। চাপের মুখে যথেষ্ট ভাল ব্যাটও করেছে। ফিল্ডিং করার সময় গোটা মাঠ দৌড়ে বেরিয়েছে। জাদেজা একজন অসাধারণ ফিল্ডার।

রোহিতের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা মাত্র ২ রান করেছেন। এর আগে বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিতের ব্যাট থেকে যথাক্রমে ৩, ৯, ১০, ৩ এবং ৬ রান বেরিয়ে এসেছে। তারও আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট কার্যত নীরবই ছিল। ৬ ইনিংসে তিনি একটাই মাত্র হাফসেঞ্চুরি করেছিলেন।


```