Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইংল্যান্ড সিরিজে বাড়তি সতর্কতার সঙ্গে বুমরাহকে খেলানো উচিত, পরামর্শ রবি শাস্ত্রীর

জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটের তিন স্তম্ভ। তিনজন মিলেই দলের বোলিং বিভাগকে শক্তিশালী করে তুলেছে।

ইংল্যান্ড সিরিজে বাড়তি সতর্কতার সঙ্গে বুমরাহকে খেলানো উচিত, পরামর্শ রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী ও জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 27 April 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটের তিন স্তম্ভ। তিনজন মিলেই দলের বোলিং বিভাগকে শক্তিশালী করে তুলেছে। জিতিয়েছে একাধিক ম্যাচ। একদিনের ক্রিকেট, টি-২০ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট—তিন ফরম্যাটেই সমান স্বচ্ছন্দ তিন বোলার।

যদিও চোট ও অফ ফর্মের কারণে এই ত্রয়ী দীর্ঘদিন ধরে একত্রে মাঠে নামেননি। বুমরাহ চ্যাম্পিয়নস ট্রফিতে অনুপস্থিত ছিলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতেই চোট পেয়ে বাইরে চলে যান। দুবাই যাত্রার আগে সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে সামি চ্যাম্পিয়নস ট্রফির আগে কামব্যাক করলেও ছাড়পত্র জোটেনি সিরাজের। তাঁকে দল না রাখা নিয়ে বিতর্কও দানা বাঁধে।

যদিও তিন বোলারই চুটিয়ে আইপিএল খেলছেন। মহম্মদ সিরাজ ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে ফর্মে ফিরেছেন। বুমরাহও চোট সারিয়ে মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে সামি হায়দরাবাদের হয়ে গা ঘামিয়ে ফর্মের শিখরে পৌঁছনোর চেষ্টা জারি রেখেছেন।

এবার তাঁদের ঘিরেই আশার আলো দেখালেন রবি শাস্ত্রী। জানালেন, তিন বোলার ফর্মে থাকলে আগামী জুনে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্স দেখাবে ভারতীয় ক্রিকেট দল। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, সিরাজ, বুমরাহ এবং সামি পুরোপুরি সুস্থ থাকলে ইংল্যান্ড বোলারদের প্রভূত সমস্যায় ফেলতে পারেন। সিরাজের যে বিষয়টি ভাল লাগে, সেটা হচ্ছে, ও দল থেকে বাদ পড়ার যন্ত্রণাকে দূরে সরাতে পেরেছে। এর জন্য গুরুত্বপূর্ণ ছিল, আবার গোড়া থেকে শুরু করা।‘

যদিও বুমরাহকে নিয়ে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন শাস্ত্রী। বলেছেন, ‘বুমরাহকে যত্নের সঙ্গে কাজে লাগাতে চাই। আমি ওকে দুটো টেস্ট ম্যাচ পরপর খেলাব। তারপর বিরতি। বাস্তবে হয়তো বুমরাহ চারটি ম্যাচ খেলতে পারবে। ভালমতো শুরু করলে পাঁচটি টেস্ট খেলানোর লোভ জাগতেই পারে। কিন্তু তারপর সবকিছু বুমরাহর শরীর এবং ফিটনেসের উপর নির্ভর করবে।‘


```