Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভূমিকম্পে তছনছ আফগানিস্তান, ইংল্যান্ডকে হারিয়েও 'খুশি' নন, দেশের জন্য মন কাঁদছে রশিদের!

ভূমিকম্পে তছনছ আফগানিস্তান, ইংল্যান্ডকে হারিয়েও 'খুশি' নন, দেশের জন্য মন কাঁদছে রশিদের!

শেষ আপডেট: 16 October 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: দেশের মানুষের জন্য মন কাঁদছে রশিদ খানের। রবিবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। রশিদ খান, মুজিব, মহম্মদ নবিদের সামনে ধরাশায়ী হয়ে পড়ে ইংল্যান্ডের ক্রিকেট দল। সেই জয়ের মধ্যেও আফগান ক্রিকেটারদের মন পড়ে আছে দেশে। 

আফগানিস্তান বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে। হাজার হাজার মানুষের মৃত্যুর মতো ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। আফগানিস্তানের আকাশে বাতাসে ঘুরছে স্বজনহারা কান্না। এলাকার পর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পে বিপর্যস্ত মানুষগুলোর চোখে মুখে কোনও আনন্দ নেই। চারপাশে বিষাদ। রশিদ খান মনে করছেন, এই দুঃখের মধ্যে একমাত্র ক্রিকেটই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবে! 

ম্যাচ শেষে রশিদ বলেন, 'এই জয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। জয়ের ফলে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।' তিনি আরও বলেন, 'ক্রিকেট এমনই একটা খেলা, যা আমাদের দেশে সকলকেই আনন্দ দেয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ও আমার দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত আমার দেশ। তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেক ঘর-বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই জয়টা হয়তো কারও মুখে একটু হাসি ফোটাবে।'

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে আর্থিক সহায়তার কথা আগেই জানিয়েছিলেন রশিদ খান। বিশ্বকাপ খেলে উপার্জন করা সমস্ত অর্থই দেশের দুর্গতদের সাহায্যে দান করবেন বলে জানান তিনি। প্রতি ম্যাচ শেষেই তাঁর গলায় শোনা গেছে দেশের বিপন্ন মানুষের জন্য সহানুভূতি আর আক্ষেপ।


```