Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সৌরভের ভূমিকায় অভিনয় করতে নারাজ রণবীর, পরমব্রতকে পছন্দ নয় প্রযোজক সংস্থার

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক (Biopic) ঘিরে কী মুম্বই লবি সক্রিয় হয়ে গেল? তারা কি এর বিরোধিতা করছে অন্যভাবে? না হলে সৌরভের মতো ক্রাউডপুলারের ভূমিকায় অভিনয় করতে নারাজ রণবীর কাপুর (Ranbir Kapoor)। প্রথমে কথা

সৌরভের ভূমিকায় অভিনয় করতে নারাজ রণবীর, পরমব্রতকে পছন্দ নয় প্রযোজক সংস্থার

শেষ আপডেট: 24 September 2021 12:26

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক (Biopic) ঘিরে কী মুম্বই লবি সক্রিয় হয়ে গেল? তারা কি এর বিরোধিতা করছে অন্যভাবে? না হলে সৌরভের মতো ক্রাউডপুলারের ভূমিকায় অভিনয় করতে নারাজ রণবীর কাপুর (Ranbir Kapoor)। প্রথমে কথা ছিল সৌরভের বায়োপিকে দাদার ভূমিকায় অভিনয় করবেন রণবীর। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, তিনি কারোর বায়োপিকে অভিনয় করবেন না। এমনকি তিনি যে ফুটবলের অনুরাগী, সেটিও বিশ্বস্তমহলে জানিয়েছেন। সৌরভের মতো সুপারস্টারের ভূমিকায় অভিনয় করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কিন্তু রণবীরের মতো তারকা কেন পিছিয়ে আসতে চাইছেন, সেটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে? রণবীর এও বলেছেন, তিনি ফুটবল অনুরাগী, সেই জন্যই ক্রিকেটের কোনও তারকাকে নিয়ে বায়োপিকে আগ্রহী নন। মনে করা হচ্ছে, সৌরভের বায়োপিক যেন সফল না হয়, সেজন্য মুম্বই লবি চেষ্টা করছে। এই নিয়ে সৌরভের ঘনিষ্ট বন্ধু সঞ্জয় দাস বললেন, ‘‘আমার তা মনে হয় না, কারণ সৌরভ হল ইন্টারন্যাশনাল ফিগার, ওর চরিত্র সবাই করতে চাইবে। হৃতিক রোশনও তো আগ্রহী মহারাজের ভূমিকায় অভিনয় করবে বলে।’’ লাভ রঞ্জনের লাভ ফিল্মস প্রয়োজনা করছে সৌরভের বায়োপিকের। এখনও সিনেমার নামকরণ হয়নি, সবে চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। বাংলার নামী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ইচ্ছেপ্রকাশ করেছেন মহারাজের ভূমিকায় অভিনয় করার। কিন্তু তাঁকে আবার প্রযোজনা সংস্থার পছন্দ নয়। লাভ ফিল্মসের পক্ষ থেকে বলা হয়েছে, পরমব্রত যেহেতু সর্বভারতীয় চরিত্রের নায়ক নন, তাই সৌরভের বায়োপিকে তিনি অভিনয় করলে বিষয়টি প্রাদেশিকভাবে একটা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে পরমব্রতের সঙ্গে সৌরভের কথাও হয়েছে। কিন্তু প্রয়োজনা সংস্থার মত শিরোধার্য হলে পরমব্রত বাতিল হয়ে গিয়েছেন। সৌরভ অবশ্য প্রথম থেকেই চেয়েছিলেন হৃতিক রোশন তাঁর বায়োপিকে অভিনয় করুন। কিন্তু হৃতিকের সঙ্গে কথা হয়নি এখনও। তবে দাদার বায়োপিক যে অন্যমাত্রা নেবে, সেটি এখন থেকেই আঁচ পাওয়া যাচ্ছে।          

```