Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রোহিতের ফিরে যাওয়াই টার্নিং পয়েন্ট, বলছেন দ্রাবিড়, সরে যেতে পারেন কোচের পদ থেকেও

রোহিত অবশ্য হারের পরেও কোনও অজুহাত দিতে চাননি। তিনি বরং সঞ্চালক রবি শাস্ত্রীকে বলেছেন, আমি কোনও অজুহাত দিতে চাই না হারের।

রোহিতের ফিরে যাওয়াই টার্নিং পয়েন্ট, বলছেন দ্রাবিড়, সরে যেতে পারেন কোচের পদ থেকেও

শেষ আপডেট: 19 November 2023 23:33

দ্য ওয়াল ব্যুরো: চোখের জলে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। তিনি হারের পরে বিমর্ষ হয়ে মাঠে বসেছিলেন। কাঁদছিলেন মহম্মদ সিরাজ। উইকেটের পিছনে বসেছিলেন কেএল রাহুল। টানা দশ ম্যাচ পরেও কেন জিততে পারলেন না, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে।

রোহিত অবশ্য হারের পরেও কোনও অজুহাত দিতে চাননি। তিনি বরং সঞ্চালক রবি শাস্ত্রীকে বলেছেন, আমি কোনও অজুহাত দিতে চাই না হারের। আমরা সারা টুর্নামেন্টে ভাল খেলেছি। আমি গর্বিত এমন একটা দলের অধিনায়ক হতে পেরে।

রোহিত মানছেন, তাঁরা আরও স্কোরবোর্ডে ২০-৩০ রান করতেই পারতেন। সেটি হয়নি কোহলি-রাহুল আউট হয়ে যাওয়ায়। তবে জুনিয়রদের ব্যর্থতায় ভারত অধিনায়ক কিছু বলেননি। তিনি বরং অস্ট্রেলীয় জুটি হেড এবং লাবুশানের কথা বিশেষভাবে বলেছেন। ওই জুটি আমাদের কাপ জয়ের আশা শেষ করে দিয়েছে।

এদিকে, কাব্যিক বিচার পেলেন না রাহুল দ্রাবিড়। তিনি হয়তো এবার ভারতীয় ক্রিকেট কোচের পদ থেকে সরে যাবেন। তাঁর বদলে কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় বহুদিন ধরেই বলছিলেন তিনি পরিবারকে সময় দিতে পারছেন না। তাঁর দুই ছেলেকে সময় দিতে হবে। এক ছেলে আবার ক্রিকেটও খেলছেন কর্ণাটক দলের হয়ে।

দ্রাবিড় চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারলেন না। তিনি ২০০৩ সালে দলে ছিলেন, যে দলের নেতা ছিলেন সৌরভ। পাশাপাশি ২০০৭ সালে দ্রাবিড়ের অধিনায়কত্বে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় ভারতীয় দল। সেবার কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। এবারও তিনি কোচ হিসেবে ভালই করছিলেন। রোহিতও বলেছিলেন, তাঁরা এবার রাহুল দ্রাবিড়ের জন্য কাপ জিততে চান। কিন্তু দ্রাবিড় কোথাও গিয়ে সেই ট্র্যাজিক নায়ক থাকলেন। যিনি মনে করছেন, রোহিতের সেট হয়ে গিয়ে ফিরে যাওয়া দলের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।

ভারতের কোচ জানান, রোহিত সেইসময় ধরে খেললে তাদের রান আরও বাড়ত। ফের তাড়াহুড়ো করতে গিয়েই উইকেট দিয়েছে। 


```