Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল, পেশির চোটই কাল হল!

পেশির চোট নিয়ে চিন্তিত ছিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল, পেশির চোটই কাল হল!

শেষ আপডেট: 7 January 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিল, এবার সেটাই সত্যি হল। পেশির চোট নিয়ে চিন্তিত ছিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। সেই চোটের কারণেই চলতি ব্রিসবেন ওপেন থেকে ছিটকে গেছেন তিনি। এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে যাওয়ার খবর এদিন টুইটারে নিজেই জানান নাদাল। তিনি লেখেন, 'ব্রিসবেনে আমার শেষ ম্যাচের সময় পেশিতে একটি ছোট সমস্যা হয়েছিল। আপনারা জানেন যে সেটা আমাকে চিন্তায় ফেলেছিল। আমি মেলবোর্নে গিয়ে এমআরআই করিয়েছি।' 

তারপরই নাদাল লেখেন, 'এই মুহুর্তে আমি ৫ সেট ম্যাচে সর্বোচ্চ মাত্রায় প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নই। আমি আমার ডাক্তারকে দেখাতে, চিকিৎসা এবং বিশ্রাম নিতে স্পেনে ফিরে যাচ্ছি।' 

গতবছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে কোমরে চোট পেয়েছিলেন নাদাল। তারপর প্রায় এক বছর কোর্টের বাইরে ছিলেন। গত জুনে তাঁর অস্ত্রোপচার হয়। চোট এতটাই মারাত্মক ছিল যে, কোর্টে ফেরা অসম্ভব হয়ে পড়েছিল তাঁর কাছে। চোট পাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, নাদালের টেনিস জীবনে কি ইতি পড়ে গেল? কিন্তু বরাবর নাদাল বলে এসেছেন, তিনি ফিরবেন। ফিরলেন ব্রিসবেন ওপেনে।

নাদাল চেয়েছিলেন এই প্রতিযোগিতায় ভাল খেলে প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন। তবে ব্রিসবেন ওপেনে ভাল ফল করতে ব্যর্থ হন তিনি। তবে এবার ফের চোট পেয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নাদাল।


```