Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতীয় 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন অশ্বিন-পূজারারা, সিরিজে সুযোগ পাবেন তো! 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিনিয়র দলই নামাবে ভারত, তা বলা বাহুল্য। সেই সিরিজের আগে ভারতীয় 'এ' দল প্র্যাকটিস ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে। সেই দলে জায়গা পেলেন চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা!

ভারতীয় 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন অশ্বিন-পূজারারা, সিরিজে সুযোগ পাবেন তো! 

শেষ আপডেট: 25 November 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে তারা। যদিও এই সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে দলের প্রায় সব সিনিয়র ক্রিকেটারকেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিনিয়র দলই নামাবে ভারত, তা বলা বাহুল্য। সেই সিরিজের আগে ভারতীয় 'এ' দল প্র্যাকটিস ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে। সেই দলে জায়গা পেলেন চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা!

বিসিসিআই সূত্রে খবর, প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি চারদিনে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ডিসেম্বর মাসেই এই ম্যাচগুলো হবে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানের শুরু হওয়া টেস্ট ম্যাচ খেলার আগে ভারতীয় 'এ' দল খেলবে এই সিরিজ। বেশিরভাগ তরুণ ক্রিকেটারকে মাথায় রেখেই তৈরি করা হবে ভারতীয় 'এ' দল। তবে সেখানে কয়েকজন সিনিয়র ক্রিকেটারও থাকবেন। 

ভারত সেঞ্চুরিয়ান ছাড়াও কেপটাউনেও একটি টেস্ট ম্যাচ খেলবে। সেটি শুরু হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকা সফর শেষের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তাই সেই সিরিজের প্রস্তুতিও শুরু হবে জানুয়ারি মাস থেকেই। সব দিক ভাবনাচিন্তা করেই ভারতীয় 'এ' দল তৈরি করা হবে। 

শোনা যাচ্ছে, রাহানে, অস্বিন, পূজারা ছাড়াও ভারতীয় 'এ' দলে খেলতে পারেন  অভিমন্যু ঈশ্বরন, বি সাই সুদর্শন, যশ ধুল, কেএস ভরতের মতো ক্রিকেটাররা। তাঁদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মূল দল তৈরি করা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, মূল দলে রাহানাদের ভাবা হয়েছে। তাই আগেভাগেই তাঁদের ওদেশে পাঠানো হচ্ছে। 


```