Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দু’বছরে সিন্ধুর ট্রফি নেই, এবারও হারলেন সেই মারিনের কাছেই

গত দুই বছরে কোনও ট্রফি নেই পিভি সিন্ধুর। তিনি ফাইনালে উঠলেও হেরে যান, আবার কখনও বিদায় নিচ্ছেন প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই।

দু’বছরে সিন্ধুর ট্রফি নেই, এবারও হারলেন সেই মারিনের কাছেই

হারের পরে পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনে।

শেষ আপডেট: 30 May 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: গত দুই বছরে কোনও ট্রফি নেই পিভি সিন্ধুর। তিনি ফাইনালে উঠলেও হেরে যান, আবার কখনও বিদায় নিচ্ছেন প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই। কয়েকদিন আগেই মালয়েশিয়া ওপেন মাস্টার্স থেকে হেরে গিয়েছিলেন ফাইনাল ম্যাচেই। এবার সিন্ধু হারলেন সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডেই।

মালয়েশিয়া ওপেনে হার মানে চিনের প্রতিযোগীর কাছে। এবার সিঙ্গাপুরে হার মানলেন তাঁর চির প্রতিপক্ষ ক্যারোলিনা মারিনের কাছে। ভারতের ব্যাডমিন্টন রানি ও দু’বারের অলিম্পিক্স পদকজয়ী তারকা বৃহস্পতিবার মারিনের কাছে হার মানলেন ২১-১৩, ১১-২১, ২০-২২ সেটে। প্রথম সেটে মারিনকে সহজে হারিয়েছেন সিন্ধু, কিন্তু দ্বিতীয় সেট থেকেই খেলা থেকে হারিয়ে গিয়েছেন। মারিন দেখিয়েছেন অভিজ্ঞতায় তিনি বারবার সিন্ধুকে টেক্কা মারতে পারেন।

দুই তারকার মধ্যে ১৭ বার দেখা হয়েছে, তাতে মারিনই জিতেছেন ১২ বার। অলিম্পিক্সেও ভারতীয় তারকাকে হারিয়েছেন মারিন। রিও অলিম্পিক্সেও স্প্যানিশ তারকার কাছে হার মানেন সিন্ধু।

সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে সিন্ধু হারিয়েছিলেন ডেনমার্কের হজবার্গকে ২১-১২, ২২-২০-তে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই তিনি এমন এক কঠিনতম প্রতিদ্বন্দ্বির মুখে পড়েছেন যে হার এড়াতে পারলেন না। প্যারিস অলিম্পিক্সের আগে সিন্ধুর এই ট্রফি খরা তাঁকে মানসিকভাবে পিছিয়ে রাখবে। 


```