Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিন্ধুর পরে লক্ষ্য সেনও ব্যাডমিন্টনের নকআউট পর্বে, এবার পদকের দৌড় শুরু

প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড় শুরু করলেন দেশের ব্যাডমিন্টনের দুই তারকা।

সিন্ধুর পরে লক্ষ্য সেনও ব্যাডমিন্টনের নকআউট পর্বে, এবার পদকের দৌড় শুরু

ম্যাচ জয়ের পরে সিন্ধু ও লক্ষ্য সেন।

শেষ আপডেট: 31 July 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড় শুরু করলেন দেশের ব্যাডমিন্টনের দুই তারকা। প্রথমে ভারতীয় সময়ে দুপুর ২টোয় নকআউট রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু। তিনি এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ পয়েন্টে হারিয়ে দিয়েছেন।

সিন্ধু যে ভঙ্গিতে খেলেছেন, বিপক্ষের কিছু করার ছিল না। মাত্র ৩২ মিনিটে সিন্ধু ম্যাচটি জিতে নিয়েছেন। প্রথম গেম ২১-৫-এ জিতে নেওয়ার পরে দ্বিতীয় গেম সিন্ধু জেতেন ২১-১০।

পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেনও প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন। ইন্দোনেশিয়ার তৃতীয় বাছাই জোনাথান ক্রিস্টিকে ২১-১৮, ২১-১২-তে হারান লক্ষ্য। তিনিও বিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি। লক্ষ্য যাঁকে হারালেন, তিনি আবার বিশ্বের তিন নম্বর বাছাই তারকা। তাঁকে হারানো কম গৌরবের নয়। 

এদিকে, এবার প্যারিস অলিম্পিক্সে সিন্ধু যদি পদক জেতেন, তা হলে তিনটি অলিম্পিক্সেই পদক জয়ের নজির গড়বেন। সিন্ধু গত দুইবছর থেকে যে কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠে হেরে যাচ্ছেন। সেই ব্যাডপ্যাচ যদি কাটাতে পারেন, তা হলে এবারও তাঁর পদক বাধা।

পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারা লক্ষ্য দারুণ মানসিকতার। তিনি এত জোরে সার্ভ করেন, যে বিপক্ষ তারকারা তাতেই কাবু। তাঁর ফোরহ্যান্ডও চমকপ্রদ। লক্ষ্য শেষ ষোলয় স্থান করে নিয়েছেন সিন্ধুর মতোই, তিনিও দেশকে পদক দিতেই পারেন। তবে দুইজনকেই আগামী তিনটি ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবারই দু’জনের পরবর্তী ম্যাচ। 


```