Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

IPL 2025: উইকেট তুলে উচ্ছ্বাস দেখাতে ‘পুষ্পা’র স্টাইল বেছে নিলেন কেন? রহস্য ফাঁস হাসরঙ্গের

উল্লেখ্য, গতকালের ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন শ্রীলঙ্কার লেগস্পিনার। ভাঙেন একের পর এক জুটি। বল করতে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট।

IPL 2025: উইকেট তুলে উচ্ছ্বাস দেখাতে ‘পুষ্পা’র স্টাইল বেছে নিলেন কেন? রহস্য ফাঁস হাসরঙ্গের

ওয়ানিন্দু হাসরঙ্গ

শেষ আপডেট: 31 March 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালসের জয়ের নেপথ্য কারিগর তিনি। নিয়েছেন ৪ উইকেট—চারটিই গুরুত্বপূর্ণ উইকেট। চেন্নাই শিবিরের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন একা হাতে। একের পর এক উইকেট দখল করার পর জাহির করেছেন উচ্ছ্বাস—সেটাও দক্ষিণী ছবি ‘পুষ্পা’র নায়ক আল্লু অর্জুনের স্টাইলে।

ম্যাচ জিতে এই উদযাপনের কারণ ব্যাখ্যা করেছেন রাজস্থান রয়্যালসের স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গ। ঠিক কেন আর সবকিছু ছেড়ে আল্লু অর্জুনের ট্রেডমার্ক ভঙ্গিমাটি বেছে নিলেন? জবাবে হাসরঙ্গ বলেন, ‘আমি তেলুগু, মালায়লম এবং তামিল ফিল্ম পছন্দ করি। আর এই স্টাইল ‘পুষ্পা’ ছায়াছবি থেকেই ধার করেছি।‘

উল্লেখ্য, গতকালের ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন শ্রীলঙ্কার লেগস্পিনার। ভাঙেন একের পর এক জুটি। বল করতে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট। বলের ঘূর্ণি বুঝতে না পেরে আউট হন রাহুল ত্রিপাঠি। এরপর যথাক্রমে শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড় এবং বিজয় শংকরকে ড্রেসিং রুমে পাঠান। ছক্কা খেয়েও যেভাবে বারংবার কামব্যাক করেছেন হাসরঙ্গ, তাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে।

যদিও এই পারফরম্যান্স যে বোলিংয়ের মৌলিক ব্যাকরণে আস্থা রাখার ফল, এই বিষয়টিও সাফ করে দিয়েছেন লেগস্পিনার। বলেছেন, ‘আমি বেসিক কাজগুলো ঠিকঠাক করতে চেয়েছি। স্ট্যাম্প লক্ষ করে। শেষের দিকে একটু বাইরে-ঘেঁষা বল করেছি। আমাদের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে খুব ভাল ব্যাট করেছে। তা দেখে আমরা বুঝতে পেরেছিলাম উইকেট বদলে যাচ্ছে।‘

চার উইকেটের মধ্যে কোনটা সবচেয়ে পছন্দের? হাসরঙ্গ ভোট দিয়েছেন রুতুরাজকে আউট করা ডেলিভারিকে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই রুতুরাজকে আউট করে আমি সবচেয়ে আনন্দ পেয়েছি। এর কারণ ও সত্যি ভাল খেলোয়াড়। খুবই ভালভাবে ব্যাট করে। ইনিংসের শেষ দিকে ওকে আউট করেছিলাম। রিয়ান পরাগ দুর্দান্ত ক্যাচ ধরেছিল।‘

গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রান তোলে রাজস্থান। ম্যাচ জেতে ৬ রানে। এই নিয়ে নিজেদের বোলিং ইউনিটকে যাবতীয় স্বীকৃতি জানিয়েছেন হাসরঙ্গ। তিনি ও মাহিশ থিকসানা যেভাবে মিডল অর্ডারে নিয়ন্ত্রণ নিচ্ছেন, এই বিষয়টি আলাদা করে দেগে দিয়েছেন তিনি।


```