Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ধোনিদের হারিয়ে জয়ে ফিরল প্রীতি জিন্টার পাঞ্জাব, প্লে অফের অঙ্ক কঠিন হচ্ছে চেন্নাইয়ের

প্রীতি জিন্টার পাঞ্জাব দলের হয়ে এদিন বাইরের মাঠে ভাল খেলেছেন জনি বেয়ারস্টো (৪৬) ও রিলি রোসু (৪৩)। বাকি রান তুলে দিয়েছেন শশাঙ্ক সিং ও স্যাম কারেন।

ধোনিদের হারিয়ে জয়ে ফিরল প্রীতি জিন্টার পাঞ্জাব, প্লে অফের অঙ্ক কঠিন হচ্ছে চেন্নাইয়ের

পাঞ্জাব ফের জয়ে ফিরল

শেষ আপডেট: 1 May 2024 23:41

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ঘরের মাঠে হারল চেন্নাই সুপার কিংস। তারা সাত উইকেটে হার মানল পাঞ্জাব কিংসের কাছে। গত দুটি ম্যাচ জিতেছিল চেন্নাই। তারা হেরে দশ ম্যাচে ১০ পয়েন্টে থেমে থাকল। আর পাঞ্জাব জিতে ১০ ম্যাচে আট পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে গেল। চেন্নাই দলের ১৬২ রানের জবাবে পাঞ্জাব রান তুলে দিয়েছে দুই ওভার বাকি থাকতেই। 

প্রীতি জিন্টার পাঞ্জাব দলের হয়ে এদিন বাইরের মাঠে ভাল খেলেছেন জনি বেয়ারস্টো (৪৬) ও রিলি রোসু (৪৩)। বাকি রান তুলে দিয়েছেন শশাঙ্ক সিং ও স্যাম কারেন। তিনি দলের অধিনায়ক। শিখর ধাওয়ান চোটের কারণে খেলতে পারছেন না। তাতেও ভাল খেলছে তারা। 

চেন্নাই দলের বোলিং বিভাগ খুব ভাল। কিন্তু তারা আচমকা ছন্দ হারিয়ে ফেলছে। মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে কোনও উইকেট পেলেন না। যদিও তিনি কৃপণ বোলিং করেছেন। কিন্তু হলে কী হবে স্যাম কারেন ও শশাঙ্ক যা খেলেছেন তাতে চেন্নাই আর অঘটনের কথা ভাবতে পারেনি। 

প্রতিদিন আর রবিবার হয় না। আইপিএলের কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে এম এস ধোনি নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে। যে কারণে চেন্নাই সুপার কিংস বড় রান করেছে। বুধবার পাঞ্জাব কিংস ম্যাচে চেন্নাই করেছে ১৬২/৭। ধোনি শেষমেশ করলেন ১১ বলে ১৪ রান, ইনিংসে রয়েছে একটি চার ও একটি ছয়। আইপিএলে এই রান কখনই বড় নয়। কিংস টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। চেন্নাই দলের হয়ে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড (৪৮ বলে ৬২) এদিনও ভাল খেলেছেন। বাকিদের মধ্যে রান পেয়েছেন অজিঙ্ক্যা রাহানে (২৯)। এছাড়া বলার মতো রান কোথায় চেন্নাইয়ের ব্যাটারদের।

ঘরের মাঠে চেন্নাই ব্যাটাররা সফল হলেন না। বরং কিংসের বোলাররা নিজেদের কাজটি ঠিকঠাক করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন হরপ্রিৎ বার (২/১৭), রাহুল চাহার (২/১৬)। একটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, কাগিসো রাবাদা।

সবথেকে অবাক করার বিষয়, চেন্নাই দলের যে ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন, সেই তারকারা ব্যর্থ হয়েছেন। শিবম দুবে (০), রবীন্দ্র জাদেজা (২), এমনকী বোলার অর্শদীপ সিং চার ওভারে ৫২ রান দিয়েছেন।

চেন্নাই দলের ব্যাটিংয়ের মতো বোলিং ব্যর্থ হওয়ায় তাদের জয় আসেনি।


```