Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

তুমি তো সেলিব্রিটি হয়ে গিয়েছ! লক্ষ্যকে দেখে মোদীর মন্তব্যে কী বললেন বাঙালি সেন

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে শেষ মুহূর্তে পদক পাননি লক্ষ্য সেন। তিনি ব্রোঞ্জের ম্যাচেও হেরেছেন।

তুমি তো সেলিব্রিটি হয়ে গিয়েছ! লক্ষ্যকে দেখে মোদীর মন্তব্যে কী বললেন বাঙালি সেন

লক্ষ্য সেনের সঙ্গে কথা বলছেন মোদী।

শেষ আপডেট: 16 August 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে শেষ মুহূর্তে পদক পাননি লক্ষ্য সেন। তিনি ব্রোঞ্জের ম্যাচেও হেরেছেন। সেই নিয়ে গর্জে উঠেছিলেন লক্ষ্য সেনের কোচ প্রকাশ পাড়ুকোন। তিনি প্রিয় ছাত্রের হার নিয়ে পাড়ুকোন জানান, আরও দায়িত্ববোধ দেখানো উচিত ছিল ওর।

সেই নিয়ে ব্যাডমিন্টনের কিছু তারকা সমালোচনাও করেছিলেন পাড়ুকোনের। অশ্বিনী পোনাপ্পার মতো তারকা জানিয়েছিলেন, প্রকাশ স্যারেরও এক্ষেত্রে দায় নেওয়া উচিত। কারণ সাফল্যে যেমন কোচরা নিজেদের কৃতিত্ব নেন, তেমনি ব্যর্থতাও তাঁদের মাথা পেতে নিতে হয়।

লক্ষ্য সেনের বংশধর একসময় কলকাতায় থাকলেও পরবর্তীকালে তাঁদের সঙ্গে বাংলার আর কোনও সংযোগ নেই। লক্ষ্য সেনরা থাকেন লখনউতে। তাঁর বাবা দিলীপ সেনও জন্মসূত্রে কলকাতার হলেও থেকে গিয়েছেন মধ্যপ্রদেশেই। 

লক্ষ্য সেন যে দেশের মানুষদের মধ্যে সমীহ জাগাতে পেরেছিলেন, সেটি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে দিল্লিতে কথা হয়েছে মোদীর। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের নামী তারকাকে বলেন, ‘‘আরে তুমি তো সেলিব্রিটি হয়ে গিয়েছ!’’ সেইসময় লক্ষ্য সেন জানান, ‘‘না, না আমি সেলিব্রিটি হয়ে যাইনি, তা হলে তো প্রকাশ স্যার আমার ফোন কেড়ে নিতেন না! তিনি আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে অলিম্পিক্সের সময় নিজের কাছে রেখে দিয়েছিলেন।’’

সেইসময় মোদী জানান, ‘‘বা! তা হলে তো ভালই। এরকম যদি উনি (প্রকাশ পাড়ুকোন) করে থাকেন, তা হলে তো বলতে হয়, আগামীবারও ব্যাডমিন্টনের কোচ হিসেবে প্রকাশ স্যারকেই পাঠানো উচিত!’’ এই কথা শুনে লক্ষ্যও হেসে ফেলেছেন। তিনি মনে করছেন, প্যারিস অলিম্পিক্সে পদক হারানোর ঘটনায় তিনি শিক্ষা নিয়েছেন। সামনের বার এই শিক্ষা তাঁর কাজে আসবে।  


```