Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘ভাল খেলছে… দলের স্থায়ী সদস্য’, রোহিতের উত্তরসূরী হিসেবে বুমরাহকে বেছে নিলেন মদন লাল

টেস্ট টিম থেকে অবসর নিলেন রোহিত শর্মা। গতরাতে চাউর হওয়া খবরটা আচমকা হলেও অপ্রত্যাশিত ছিল না। এমনিতেই লাগাতার অফ ফর্মের জেরে চাপে ছিলেন রোহিত। তাঁর অধিনায়কত্ব তো বটেই, দলে থাকা-না থাকা নিয়েও পক্ষে-বিপক্ষে বিতর্ক দানা বেঁধেছিল।

‘ভাল খেলছে… দলের স্থায়ী সদস্য’, রোহিতের উত্তরসূরী হিসেবে বুমরাহকে বেছে নিলেন মদন লাল

মদন লাল ও জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 8 May 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট টিম থেকে অবসর নিলেন রোহিত শর্মা। গতরাতে চাউর হওয়া খবরটা আচমকা হলেও অপ্রত্যাশিত ছিল না। এমনিতেই লাগাতার অফ ফর্মের জেরে চাপে ছিলেন রোহিত। তাঁর অধিনায়কত্ব তো বটেই, দলে থাকা-না থাকা নিয়েও পক্ষে-বিপক্ষে বিতর্ক দানা বেঁধেছিল।

গতকাল হঠাৎ পরপর দুটো খবর ছড়িয়ে পড়ে। প্রথমবার জানা যায়, আগামী ইংল্যান্ড সফরের জন্য টেস্ট টিমের অধিনায়ক হিসেবে রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এর কিছুক্ষণ বাদে দ্বিতীয় খবর প্রকাশ্যে আনেন রোহিত নিজে। জানান, জাতীয় টেস্ট টিম থেকে অবসর নিচ্ছেন তিনি। যদিও ওয়ান ডে ক্রিকেট চালিয়ে যাবেন।

এরপরই দেশের ক্রিকেট মহলে ছড়িয়ে পড়ে গুঞ্জন—কে হতে চলেছেন জাতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক? নির্বাচকেরা কি শুভমান গিলের মতো তরুণতর ক্রিকেটারের উপর আস্থা রাখবেন? নাকি দায়িত্ব ন্যস্ত হবে জসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ঘাড়ে?

এই নিয়ে ভোটাভুটির পালা এখনও চলছে। যদিও মদন লাল, তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের ক্রিকেটার, জানিয়েছেন মদন লালের উপরই বোর্ডকে আস্থা রাখতে হবে। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মদন বলেছেন, ‘জসপ্রীতের সুযোগ পাওয়া উচিত। ও খুব ভাল খেলছে। তার উপর দলের স্থায়ী সদস্য। টিমে এমন বেশ কয়েকজন অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যাদের মধ্য থেকে কাউকে সহ-অধিনায়ক বেছে নেওয়া যেতে পারে।‘ অর্থাৎ, ঠারেঠোরে তিনি বুঝিয়ে দিতে চান, শুভমানের মতো নতুন কারও উপর এখনই গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া ঠিক নয়। এর জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

হিসেব যদিও বলছে, ভারতের নির্ভরযোগ্য পেসার অনেক দিন ধরতে টিমে থাকলেও খুব বেশি দিন নেতৃত্ব দেননি। ২০২২ থেকে ২০২৫। এই সময়পর্বে সাকুল্যে তিনটি টেস্টেই অধিনায়ক ছিলেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০২২ সালে প্রথম নেতৃত্ব দেন। ওই ম্যাচে ভারত সাত উইকেটে পরাজিত হয়।

যদিও এরপর যে টেস্টে দলের দায়িত্ব নেন, সেখানে টিম ইন্ডিয়া জয়লাভ করে। ২০২৫-এ পার্থে পরাস্ত হয় অস্ট্রেলিয়া। বড় ব্যবধানে (২৯৫ রানে) জিতেছিল ভারত।

তিন নম্বর যে ম্যাচে নেতৃত্ব দেন বুমরাহ, তাতে ফের হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। সিডনির ওই টেস্টে পরাজয়ের জেরে সিরিজ ১-৩-এ হেরে দেশে ফিরতে হয়েছিল রোহিত, বিরাটদের।

গতকাল, বুধবার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী ক্রিকেটার তাঁর বিদায়ী বার্তায় নিজের কেরিয়ারকে ফিরে দেখার পাশাপাশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রোহিতের। তারপর থেকে লাল বলের ক্রিকেটে মোট ৬৭টি ম্যাচে নেমেছেন তিনি। করেছেন ৪ হাজার ৩০১ রান। গড় ৪০.৫৭। ঝুলিতে ১২টি সেঞ্চুরি, ১৮টি হাফ সেঞ্চুরি।


```