Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Phil Salt Viral Video: বাঁচালেন শিশুর চোখ! সল্টের মানবিকতায় প্রশংসা ক্রিকেট বিশ্বে

তবে একজন শিশুর যা উচ্চতা, তাতে ওই ফুলকি সহজেই চোখের মধ্যে ঢুকে যেতে পারবে।

Phil Salt Viral Video: বাঁচালেন শিশুর চোখ! সল্টের মানবিকতায় প্রশংসা ক্রিকেট বিশ্বে

ফিল সল্টের ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

শেষ আপডেট: 2 March 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্য়ান্ড ক্রিকেট দল একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। একে তো তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তার উপরে শূন্য জয়ের ঝুলি সেই অপমানের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের ওপেনার ফিল সল্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। একটি শিশুর চোখ তিনি আগুনের ফুলকি থেকে বাঁচাতে হাত দিয়ে ঢেকে রেখেছেন। সল্টের এই মানবিকতা দেখে ক্রিকেট বিশ্বে প্রশংসার ঝড় বইতে শুরু করেছে।

প্রসঙ্গত, শনিবার (১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচ শুরু হওয়ার আগে দুটো দলই জাতীয় সংগীত গাইতে মাঠে উপস্থিত হয়। ক্রিকেটাররা যে পথ দিয়ে মাঠে ঢোকেন, তার দু'পাশে কৃত্রিম আগুনের ফুলকি জ্বালানো হয়। এই ফুলকি খুব একটা ক্ষতিকারক নয়। কারণ ক্রিকেটারদের কোমরের উপর এই ফুলকি ওঠে না। কিন্তু, ক্রিকেটাররা যখন মাঠে প্রবেশ করেন সেইসময় তাঁদের সঙ্গে একজন করে শিশু থাকেন।

তবে একজন শিশুর যা উচ্চতা, তাতে ওই ফুলকি সহজেই চোখের মধ্যে ঢুকে যেতে পারবে। ব্যাপারটা খুব ভাল করেই বুঝেছিলেন সল্ট। পাশাপাশি ওই শিশুটিও আগুনের ফুলকি দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। ওই শিশুর কাছে ব্যাপারটা যে কতখানি কষ্টকর, তা খুব ভাল করেই বুঝেছিলেন সল্ট। সেকারণে নিজের হাত দিয়ে শিশুটির চোখ তিনি কার্যত ঢেকে দেন। তারপর সযত্নে তাকে আগলে মাঠের মাঝখানে নিয়ে আসেন।

দেখে নিন সেই ভিডিও: 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে হেরে যায় ইংল্যান্ড। আফ্রিকার বোলাররা ব্রিটিশদের মাত্র ১৭৯ রানেই গুটিয়ে দেয়। এটাই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকার হয়ে ইয়ান মুল্ডার এবং মার্কো জেনসেন বল হাতে তিনটে করে উইকেট শিকার করেছেন।

১৮০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা অবশ্য শুরুটা ভাল করতে পারেননি। দলের ওপেনার ট্রিস্টান স্টাবস শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রায়ান রিকলটন এবং রাসি ভ্যান ডার ডুসেন দক্ষিণ আফ্রিকার হাল ধরলেন। যদিও রায়ান ২৭ রান করেই আউট হয়ে যান। তিনি ফিরে যাওয়ার পর রাসি ভ্যান ডার ডুসেন এবং হেনরিক ক্লাসেনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে।

এই যুগলবন্দিই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করে। হেনরিক ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করেন। তাঁর এই ইনিংসে ১১ চার রয়েছে। অন্যদিকে, রাসি ভ্যান ডার ডুসেন ৭২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের জোফ্রা আর্চার ৫৫ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেছেন।


```