Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পল পোগবার ফুটবল ভবিষ্যৎ সংকটে, চারবছরের নির্বাসনে ফরাসি তারকা

ডোপ টেস্টে ধরা পড়লেন ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবা। ইতালি সিরি এ লিগে নিষিদ্ধ টেস্টোস্টেরন সেবন করে খেলতে নেমেছিলেন জুভেন্টাস তারকা।

পল পোগবার ফুটবল ভবিষ্যৎ সংকটে, চারবছরের নির্বাসনে ফরাসি তারকা

শেষ আপডেট: 29 February 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: ডোপ টেস্টে ধরা পড়লেন ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবা। ইতালি সিরি এ লিগে নিষিদ্ধ টেস্টোস্টেরন সেবন করে খেলতে নেমেছিলেন জুভেন্টাস তারকা। ইতালি ফুটবল সংস্থার তরফে তদন্ত করে জানানো হয়েছে, পোগবা চার বছরের জন্য নির্বাসিত।

আগামী বিশ্বকাপ ফুটবলেও যে পোগবার খেলার কোনও আশা থাকল না, সেটিও পরিষ্কার হয়ে গিয়েছে। গত সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ ওষুধ সেবন করেই বিতর্ক সৃষ্টি করেছেন পোগবা। ফুটবলমহলের ধারণা, পোগবার এই নির্বাসনে তাঁর ফুটবল কেরিয়ারই শেষ হয়ে গেল। চলতি মরশুমেই জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার কথা ছিল পোগবার। সেই সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে।

অগস্ট মাসের ২০ তারিখ সিরি ‘আ’তে উদিনেসে খেলতে গিয়েছিল জুভেন্টাস। সেই ম্যাচে ৩-০ ব্যবধানের জিতেছিল তারা। সেইসময় সদ্য চোট কাটিয়ে উঠেছেন পোগবা। তাই ওই ম্যাচে পোগবাকে মাঠে নামাননি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। কিন্তু ম্যাচের শেষে রুটিন চেক-আপের সময়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

ইতালির জাতীয় মাদকবিরোধী সংস্থা জানায়,  পোগবার শরীরে পরীক্ষা করে দেখা গেছে যে টেস্টোস্টেরনের (tested positive for testosterone) (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা ছিল বেশি।

এই টেস্টোস্টেরন হরমোন ফুটবলারদের মাঠে শক্তি বাড়াতে সাহায্য করে। ইতালি ফুটবল সংস্থা তদন্ত করে দেখেছে, এই নিষিদ্ধ মাদক সেবন করেছেন ফরাসি তারকা। যিনি গত কাতার বিশ্বকাপে খেলেননি, সামনের আমেরিকা এবং কানাডা বিশ্বকাপেও যে নেই, সেটিও পরিষ্কার হয়ে গিয়েছে।  


```