Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্যারালিম্পিক্সের আসরে অঘটন, কেড়ে নেওয়া হল রানারের ব্রোঞ্জ পদক! জানুন আসল কারণ

পদক ফেরত দেওয়ার পর অস্ট্রেলিয়ার অ্যাথলিট জেরিড ক্লিফোর্ড যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।

প্যারালিম্পিক্সের আসরে অঘটন, কেড়ে নেওয়া হল রানারের ব্রোঞ্জ পদক! জানুন আসল কারণ

কীভাবে পদক হারালেন ক্লিফোর্ড

শেষ আপডেট: 2 September 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের পর ২০২৪ প্যারালিম্পিক্স ফ্রান্সে আয়োজন করা হচ্ছে। এর আগেও প্যারিস অলিম্পিক্সে বেশ কয়েকজন অ্যাথলিটের পদক কেড়ে নেওয়া হয়েছিল। এবার প্যারালিম্পিকের আসরেও সেই একই ছবি দেখতে পাওয়া গেল। 

জানা গেছে, এই টুর্নামেন্টে একজন অ্যাথলিটকে প্রথমে ব্রোঞ্জ পদক দেওয়া হলেও, পরবর্তীকালে সেই পদক তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবার সেই কারণটাই প্রকাশ্যে এসেছে।

কেড়ে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান অ্যাথলিটের পদক

প্যারিস প্যারালিম্পিকে অস্ট্রেলিয়ার দৌড়বিদ জেরিড ক্লিফোর্ড ৫,০০০ মিটার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এরপর তাঁর হাতে ব্রোঞ্জ পদক তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীকালে এই অ্যাথলিটকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয়। পাশাপাশি তাঁর থেকে পদকও কেড়ে নেওয়া হয়।

পদক কেড়ে নেওয়ায় হতাশ ক্লিফোর্ড

পদক ফেরত দেওয়ার পর অস্ট্রেলিয়ার অ্যাথলিট জেরিড ক্লিফোর্ড যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। তিনি বললেন, 'আমি একেবারে ভেঙে পড়েছি। এত বড় ভুল করেছি, সেটা ভাবতেই পারছি না। একেবারে শেষ মুহূর্তে আমি ভুলটা করে ফেলেছি। তবে এখনও আমার অনেক কিছু দেওয়া বাকি রয়েছে। আশা করছি, আগামী মঙ্গলবার আয়োজিত ১,৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ফের পদক জয় করতে পারব।'

কেন কেড়ে নেওয়া হল ক্লিফোর্ডের পদক?

অস্ট্রেলিয়ার এই অ্যাথলিট পুরুষদের টি-১৩ ফাইনাল ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, লাইন অতিক্রম করার আগেই তিনি গাইড টেথার স্পর্শ করেন এবং সেটা মাটিতে ফেলে দেন। 

নিয়ম অনুসারে, দৌড় সম্পূর্ণ হওয়ার আগে এই দড়ি ফেলে দেওয়া যায় না। কিন্তু, এই বিশেষ মুহূর্তেই ভুলটা করে ফেলেন ক্লিফোর্ড। সেকারণে তাঁকে শেষপর্যন্ত 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় এবং তাঁর থেকে ব্রোঞ্জ পদকও কেড়ে নেওয়া হয়।


```