Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্যারালিম্পিক শুরুর আগে বজ্রপাত, ১৮ মাস নির্বাসনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ভগত

প্রতি অ্যাথলিটকে অলিম্পিক্সের মতো সর্বোচ্চ আসরে নামার আগে কোর্ট অব আরব্রিটেশনকে নানা তথ্য দিতে হয়। কিন্তু এই অভিজ্ঞ তারকা সেই বিষয়ে কিছুই জানাননি।

প্যারালিম্পিক শুরুর আগে বজ্রপাত, ১৮ মাস নির্বাসনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ভগত

টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন প্রমোদ ভগত।

শেষ আপডেট: 13 August 2024 14:55

দ্য ওয়াল ব্যুরো: গ্রীস্মকালীন অলিম্পিক্স শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই প্যারিসেই শুরু হবে প্যারালিম্পিক। বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের নিয়ে অলিম্পিক্সের আসর। এটাই নিয়ম যে কোনও মেগা আসরের ক্ষেত্রে।

ওই মেগা আসর শুরুর আগেই ভারতীয় শিবিরে বজ্রপাত। সম্ভাব্য পদকজয়ীর মধ্যে ব্যাডমিন্টনের প্রমোদ ভগতকে ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য ১৮ মাস নির্বাসিত করা হয়েছে। বিশ্ব কুস্তি সংস্থা এদিনই জানিয়েছে, আমরা বারবার জাতীয় ব্যাডমিন্টন সংস্থার কাছে ভগতের ডোপ বিরোধী নির্দেশিকার ব্যাপারে জানতে চেয়েছি, কিন্তু তিনি কোনও উচ্চবাচ্য করেননি। যে কারণে তাঁকে প্যারালিম্পিকে নামতে দেওয়া হবে না।

প্রতি অ্যাথলিটকে অলিম্পিক্সের মতো সর্বোচ্চ আসরে নামার আগে কোর্ট অব আরব্রিটেশনকে নানা তথ্য দিতে হয়। কিন্তু এই অভিজ্ঞ তারকা সেই বিষয়ে কিছুই জানাননি। সেটাই ভগতের বিপক্ষে গিয়েছে। প্রসঙ্গত, প্যারিসের বুকেই প্যারালিম্পিক হবে ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।    

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘টোকিও ২০২০ প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসেও অংশগ্রহণ করবে না।’’ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ভগতের কাছে অ্যান্টিং ডোপিং নিয়ম নিয়ে তিনবার ব্যাখ্যা চেয়েছিল। তিনি তা দেননি, এমনকি এই নিয়ে আবেদনও করেননি ১ মার্চের মধ্যে।


```