‘প্যারা অ্যাথলিটরাই আমাদের অনুপ্রেরণা’, অবনী, মনীশদের সঙ্গে দেখা করে বললেন মোদী
দ্য ওয়াল ব্যুরো: টোকিওতে (Tokyo) প্যারা অ্যাথলিটরাও (Para Athletes) আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, সেই কথাই ফের বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন তাঁদের সঙ্গে। প্যারা অ্যাথলিটদের লড়াই দেখে তিনিও অনুপ
শেষ আপডেট: 12 September 2021 13:30
দ্য ওয়াল ব্যুরো: টোকিওতে (Tokyo) প্যারা অ্যাথলিটরাও (Para Athletes) আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, সেই কথাই ফের বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন তাঁদের সঙ্গে। প্যারা অ্যাথলিটদের লড়াই দেখে তিনিও অনুপ্রাণিত হন, তাও পদকজয়ীদের বলেছেন মোদী।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের ভিডিও। যেখানে জয়-পরাজয়ের উর্ধ্বে উঠে প্যারা অ্যাথলিটদের এগিয়ে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার নিজের বাসভবনে টোকিও প্যারালিম্পিকে দেশকে গর্বিত করা দেবেন্দ্র ঝাঝারিয়া, সুমিত অ্যান্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভালু, অবনী লেখারা, ভাবিনা প্যাটেলদের সঙ্গে দেখা করেন মোদী।
https://twitter.com/narendramodi/status/1436925241087836161
টেবিলে বসে খাওয়া-দাওয়ার পাশাপাশি হালকা মেজাজে প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী। টোকিও গেমসে একের পর এক পদক জিতে ইতিহাস রচনা করেছেন তাঁরা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও তাঁরা দেশকে সাফল্য এনে দিয়েছেন। তাতে আপ্লুত মোদী। তিনি দেশের জার্সি চেয়েছিলেন অ্যাথলিটদের কাছে, তাঁরা সেটি আনন্দ সহকারে দিয়ে এসেছেন।
তাঁদের সেই সময়কার কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোদী নিজেও সেই ভিডিও পোস্ট করেছেন। প্যারা অ্যাথলিটরাই অনুপ্রেরণা সব প্রতিকূলতাকে জয় করে দেশের প্যারা অ্যাথলিটরা টোকিও গেমসে যে সফলতা অর্জন করেছেন, তা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: টেনিসে ‘বিস্ময় কিশোরী’ রাদুকানুর আবির্ভাব, যেন ফিরলেন মার্টিনা হিঙ্গিস!
তাঁর কথায়, প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশা দেখাবে। ভাবিনা, অবনী, মনীশদের দেখে দেশের আরও বড় সংখ্যক মানুষ ক্রীড়ার সঙ্গে যুক্ত হবেন বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
টোকিও প্যারালিম্পিক থেকে যারা পদক জিততে পারেননি তাঁদেরও মনোবল বৃদ্ধির জন্য অনুপ্রাণিত করেছেন মোদী। তিনি বলেন, মনের জোর ও কঠিন পরিশ্রমের ওপর জীবন যুদ্ধে আর কোনও বড় হাতিয়ার হয় না। তাঁর বক্তব্য, কঠিন সময়েও স্থিতধী ও ইতিবাচক ভাবনা নিয়ে চললে সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যায়।
প্যারালিম্পিকে ১৯টি পদক জিতেছে ভারত। যার মধ্যে পাঁচটি সোনা ও আটটি রুপো অন্তর্ভূক্ত রয়েছে। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সর্বসাকুল্যে চারটি পদক জিতেছিল ভারত। টোকিওতে মোট ৯টি ইভেন্টে ৫৪ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'