Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘আমাদের দর্জি হিসেবে মনে রাখবে ভারত’, জ্যাকেট-বিতর্কে নিজেদেরই বিঁধলেন পাকিস্তানি সঞ্চালক

পিসিবির তরফে বলা হয়, চেয়ারম্যান মহসিন নাকভি যে অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাবেন না, সেটা আইসিসিকে সাফ জানানো হয়েছিল। যদিও চেয়ারম্যানের বদলি হিসেবে উড়ে যান চিফ অপারেটিং অফিসার সুমনায়ার আহমেদ। যদিও সেদিন টিম ইন্ডিয়ার ট্রফি উত্তোলন মঞ্চে তাঁকে ডাকা হয়নি।

‘আমাদের দর্জি হিসেবে মনে রাখবে ভারত’, জ্যাকেট-বিতর্কে নিজেদেরই বিঁধলেন পাকিস্তানি সঞ্চালক

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 March 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে মনে রাখবে ভারত। আলবাত মনে রাখবে। কিন্তু আয়োজক দেশ হিসেবে নয়, দর্জি হিসেবে। নিজের দেশের ক্রিকেট বোর্ডের আচরণ ও অসহযোগিতাকে বিঁধে এমনই বিদ্রুপ ছুড়ে দিলেন পাকিস্তানের একটি ক্রিকেট শোয়ের সঞ্চালক।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়কে ঘিরে বিতর্কের সূত্রপাত। ট্রফি জেতার পর পোডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিষয়টি নজরে আসতেই শুরু হয় খোঁজ। পিসিবির তরফে বলা হয়, চেয়ারম্যান মহসিন নাকভি যে অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাবেন না, সেটা আইসিসিকে সাফ জানানো হয়েছিল। যদিও চেয়ারম্যানের বদলি হিসেবে উড়ে যান চিফ অপারেটিং অফিসার সুমনায়ার আহমেদ। যদিও সেদিন টিম ইন্ডিয়ার ট্রফি উত্তোলন মঞ্চে তাঁকে ডাকা হয়নি।

এই বিষয়টিকে পাকিস্তানের অপমান বলে দেগে দেন আলোচ্য শোয়ের এক প্যানেলিস্ট। যেখানে তিনি ছাড়াও কামরান আকমল ও বাসিত আলিও উপস্থিত ছিলেন। ওই আলোচক বলেন, ‘এটা সত্যি ভয়ংকর ঘটনা। মঞ্চে কারা কারা থাকবে, তা আইসিসি ঠিক করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই জানিয়েছিলেন, তিনি থাকছেন না। যদিও আমি মনে করি তাঁর দুবাই যাওয়া উচিত ছিল। যাই হোক, তিনি না থাকলেও সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। কিন্তু আইসিসি তাঁকে পোডিয়ামে ডাকার ভদ্রতা দেখায়নি। আসলে গোটা টুর্নামেন্টেই ভারত পাকিস্তানকে পেছনে ঠেলার চেষ্টা করে গিয়েছে। প্রথমে পাকিস্তানের নাম লেখা জার্সি পরতে অস্বীকার। তারপর এদেশে না আসা। কিন্তু এতকিছুর পরেও শেষ পর্যন্ত পাকিস্তানই জিতল। ভারতীয় দল যে সাদা জ্যাকেট পরেছে, তাতে পাকিস্তানের নাম লেখা রয়েছে। আর এটা চিরকাল রয়ে যাবে।‘

বিশেষজ্ঞের ‘নৈতিক জয়’ সংক্রান্ত কথা শুনে অনেকে চিৎকার ও হাততালি দিয়ে সমর্থন জানালেও ফোড়ন কাটেন অনুষ্ঠানের সঞ্চালক। যিনি তক্ষুনি বলে বসেন, ‘ঠিকই। এই অছিলায় পাকিস্তানকে ভারত নিশ্চয় দর্জি হিসেবে মনে রাখবে।‘ যা শুনে স্টুডিওয় বসা সকলে মুখে কুলুপ আঁটেন। এই ইস্যুতে না কামরান আকমল না বাসিত আলি—কেউই কিছু বলেননি।


```