Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, ভারতকে হারাতেই হবে! কড়া নির্দেশ পাক প্রধানমন্ত্রীর

আগামী ২৩ ফেব্রুয়ারি এই মহাসংগ্রামের আয়োজন করা হচ্ছে।

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, ভারতকে হারাতেই হবে! কড়া নির্দেশ পাক প্রধানমন্ত্রীর

বাবরদের উপর আস্থা রয়েছে শাহবাজ শরিফের

শেষ আপডেট: 9 February 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই টুর্নামেন্টে সবাই একটা ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। সেটা হল ভারত বনাম পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি এই ম্যাচটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ একটা বড় মন্তব্য করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানকে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতকে হারাতেও হবে। গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শরিফ বললেন, ভারতের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে হবে পাকিস্তানকে।

এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শরিফ বললেন, 'আমাদের ক্রিকেট দলও যথেষ্ট ভাল। সম্প্রতি পাক ক্রিকেটাররা সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। কিন্তু, এবার আসল পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে। তবে শুধুমাত্র এই টুর্নামেন্টের খেতাব জিতলেই হবে না, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে। গোটা দেশ ওদের পিছনে দাঁড়িয়ে রয়েছে।' ২০২১ সালে আইসিসি ইভেন্টে ভারতকে শেষবার হারিয়েছিল পাকিস্তান। দুবাইয়ে আয়োজিত টি-২০ বিশ্বকাপে সেই অঘটন ঘটেছিল। 

স্টেডিয়ামের নয়া পরিকাঠামো এবং আরও বেশি সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বললেন, 'এই স্টেডিয়াম পাকিস্তানের জেদকেই প্রতিফলিত করে। আমার নিশ্চিত বিশ্বাস রয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের দল গোটা দেশকে গৌরবান্বিত করবে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত মোট ৫ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে তিনবার জিতেছে পাকিস্তান। আর ভারত মাত্র ২ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট দু'বার সাক্ষাৎ হয়েছিল। সেইসময় গ্রুপ পর্যায়ের ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু, ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার পরাজয় স্বীকার করতে হয়।


```