Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুখে চুনকালি! লজ্জার হারে মুখ পুড়ল পাকিস্তানের

পাকিস্তানের কোনও ব্যাটারই বড় রানের ইনিংস উপহার দিতে পারেননি।

PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুখে চুনকালি! লজ্জার হারে মুখ পুড়ল পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল মেন ইন গ্রিন

শেষ আপডেট: 14 February 2025 22:32

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের মধ্যেই পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টের আগে মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট দল ট্রাই-নেশন সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করল। ফাইনালে পাকিস্তানকে তারা ৫ উইকেটে হারিয়ে খেতাব নিজেদের পকেটে পুরে নেয়। আর এই হারের পর পাকিস্তান ক্রিকেটারদের মুখ যে লজ্জায় ডুবল, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

কিউয়ি জয়ের নায়ক লেথাম-মিচেল

পাকিস্তান ক্রিকেট দলের ২৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। ওপেনার উইল ইয়ং শীঘ্রই প্যাভিলিয়নে ফিরে যান। পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ তাঁকে প্য়াভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। কিন্তু, এরপর ডেভন কনওয়ে এবং প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ৭১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

ইতিমধ্যে ডেভন কনওয়ে ৪৮ এবং উইলিয়ামসন ৩৪ রান করেন। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ড্যারিল মিচেল। ৫৮ বলে ৫৭ রান করেন। এরমধ্যে ৬ চার রয়েছে। তাঁর এই ইনিংস নিউজিল্যান্ডের জয়ের রাস্তা প্রশস্থ করে দেয়। মিচেল আউট হওয়ার পর দলের উইকেটকিপার ব্যাটার টম লেথাম ৫৬ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

বাবরের ব্যাটে রানের খরা অব্যাহত

ট্রাই-নেশন সিরিজের ফাইনাল ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তারা ২৪২ রান তোলে। পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক সলমান আলি আগা আরও একবার দলের হয়ে সর্বাধিক রান করলেন। তাঁরা যথাক্রমে ৪৬ এবং ৪৫ রান করেছেন। এছাড়া তৈয়ব তাহির ৩৮ রান করেন। কিন্তু, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ২৯ রান করে আউট হয়ে যান। পাকিস্তানের কোনও ব্যাটারই বড় রানের ইনিংস উপহার দিতে পারেননি। আর সেকারণেই শেষপর্যন্ত তাদের হারের মুখ দেখতে হল।


```