Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Pakistan Cricket Board: টিকিটের টাকা ফেরত দিচ্ছে পাকিস্তান! তবে রয়েছে 'বিশেষ' শর্ত

ইতিমধ্য়ে বৃষ্টির দৌলতে ম্যাচ বাতিল হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে।

Pakistan Cricket Board: টিকিটের টাকা ফেরত দিচ্ছে পাকিস্তান! তবে রয়েছে 'বিশেষ' শর্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল

শেষ আপডেট: 2 March 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছে। এবারের টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। দুর্যোগের ঘনঘটা এতটাই ছিল যে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। টানা বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তো জোড়া ম্যাচে একটাও বল গড়ায়নি।

শনিবার (১ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে তারা টিকিটের টাকা ফেরত দেবে। তবে কেউ সহজে অবশ্য সেই টাকা হাতে পাবেন না। এরজন্য পিসিবি-র পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে।

 বোর্ডের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, '২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাতিল হয়ে যাওয়া দুটো ম্যাচের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই দুটো ম্যাচে একটাও বল মাঠে গড়ায়নি। এরমধ্যে রয়েছে গত ২৫ ফেব্রুয়ারি আয়োজিত অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। অন্যদিকে গত ২৭ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ।'

সঙ্গে এও যোগ করা হয়েছে, 'হসপিটালিটি টিকিট (বক্স এবং পিসিবি গ্যালারি) -এর টাকা ফেরত দেওয়া হবে না।'

বোর্ডের তরফ থেকে আরও ঘোষণা করা হয়েছে, টিকিট ক্রেতারা একমাত্র TCS আউটলেট থেকেই এই টাকা ফেরত নিতে পারবেন। আগামী ১০ মার্চ (সোমবার) থেকে ১৪ মার্চ (শুক্রবার) পর্যন্ত এই টাকা ফেরত দেওয়া হবে। তবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার আগে টিকিট ক্রেতাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে।

ক্রেতাকে আসল টিকিট প্রমাণ হিসেবে নিয়ে আসতে হবে। টিকিট ছিড়ে গেলে টাকা ফেরত দেওয়া হবে না।

টাকা ফেরত পাওয়ার জন্য ক্রেতাকে নিজে TCS আউটলেটে আসতে হবে। অন্য কেউ তাঁর পরিবর্তে এলে টাকা ফেরত দেওয়া হবে না।

ইতিমধ্য়ে বৃষ্টির দৌলতে ম্যাচ বাতিল হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে লাহোরে আয়োজিত আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে যাওয়ার পর সেই সমালোচনা আরও জোরদার হয়। মাত্র ৩০ মিনিট বৃষ্টিতেই একটা গোটা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। লাহোর স্টেডিয়ামের অবস্থা গ্রাউন্ডস্টাফদের জন্যও খুব একটা সুরক্ষিত নয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একজন স্টাফ তো মাঠের জল পরিষ্কার করার সময় দড়াম করে আছাড় খেয়ে পড়ে যান। 


```